somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে নির্ধারিত সময়ের আগেই চালু হতে যাচ্ছে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার, সেপ্টেম্বরেই উদ্বোধন।

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে নির্ধারিত সময়ের আগেই চালু হতে যাচ্ছে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার। আগামী মাসের শেষ দিকে দেশের বৃহত্তম এই ফ্লাইওভার উদ্বোধনের জোর প্রস্তুতি চলছে।
নির্ধারিত সময়ের তিন মাস আগেই উদ্বোধন হতে যাচ্ছে এ ফ্লাইওভার। চুক্তি অনুযায়ী এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বৃহত্তম এই ফ্লাইওভারের কাজ সম্পন্ন করার সর্বশেষ সময় বেধে দেয়া হয়। সরকারের বিশেষ নজরদারির কারণে নানা প্রতিকূলতার মাঝেও ফ্লাইওভারের নির্মাণ কাজ এগিয়ে গেছে। ১৯৯৮ সালে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়। এজন্য বিশ্বব্যাংক আড়াই শ' কোটি টাকা বরাদ্দ দেয়। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর দীর্ঘ প্রায় দুই বছর এ ফ্লাইওভার নির্মাণ লাল ফিতার দৌরাত্মে চাপা পড়ে থাকে। শেষ পর্যন্ত ২০০৩ সালে তত্কালীন সরকার বেসরকারি বিনিয়োগে ফ্লাইওভার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। তখন ৬.৭ কিলোমিটার দৈর্ঘের এ ফ্লাইওভারের ব্যয় ধরা হয়েছিল ৬৭০ কোটি টাকা। দরপত্রের প্রক্রিয়া শেষ করতে আরো প্রায় দুই বছর পার হয়ে যায়। তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে এ প্রকল্পের সকল কার্যক্রম স্থগিত করে দেয়। এরপর বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে ফ্লাইওভারটি 'জনগুরুত্বপূর্ণ' হিসাবে চিহ্নিত করে এবং বাস্তবায়নের কাজ হাতে নেয়। যাত্রাবাড়ি সংলগ্ন কুতুবখালি প্রান্ত থেকে পলাশি পর্যন্ত ফ্লাইওভারের মূল অংশের কাজের ৯৬ ভাগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এই মূল অংশের কার্পেটিং এবং উভয়প্রান্তে টোল প্লাজা নির্মাণের কাজ চলছে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে মূল ফ্লাইওভার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। যানজট নিরসনে সরকারের এ উদ্যোগ অবশ্যই কার্যকরি ভূমিকা পালন করবে তাতে কোন সন্দেহ নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×