somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অবিশ্বাসের দ্বন্দ্ব নিরসনে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য।

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন পড়ে জানতে পারলাম যে, আমাদের সবার শ্রদ্ধাভাজন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে গভীর অবিশ্বাসের দ্বন্দ্ব রয়েছে তা কিভাবে নিরসন করা যায় তা নিয়ে আলোচনা করবেন। উদ্যোগটি অত্যন্ত মহত এবং প্রশংসনীয়। আমিও ব্যক্তিগতভাবে এই রকম একটি উদ্যোগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে উপলব্ধি করছি কিন্তু কিভাবে তা সম্ভব হতে পারে তা নিয়ে কোন চিন্তা করতে পারছি না। আমাদের সেনাবাহিনী বহু বছর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে কিভাবে একটা সংঘাত-সংঘর্ষে জর্জরিত জনপদে শান্তির কাঠামো বিনির্মাণ করা যেতে পারে সে সম্পর্কে যথেষ্ট বাস্তবিক জ্ঞান ও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে যা পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে উপকারে আসতে পারে। দ্বিতীয়ত, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা সংঘর্ষ ব্যবস্থাপনা ও সংঘর্ষ নিরসনের উপর অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদেরকে এ বিষয়ে অনেক সুদক্ষ করে গড়ে তুলেছেন। পাহাড়ী জনগণের রাজনৈতিক নেতৃবৃন্দদের এবং এই অঞ্চলের স্থানীয় লোকদের বক্তব্য থেকে এটা বোঝা যায় যে, পার্বত্য চট্টগ্রামের জাতিগত সমস্যার মূলে যেসব বিষয় আছে তাদের মধ্যে সামরিকীকরণ একটি অন্যতম বিষয়। জিয়া সরকার সামরিক উপায়ে এই সমস্যার সমাধান চেয়েছিলেন। রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি পাহাড়ি জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি করে দাঁড় করিয়েছিল। ১৯৮০ এবং '৯০ দশকে যেভাবে মানুষজন নির্যাতিত হয়েছিলেন সেই ভয়াবহ স্মৃতি তাদের মাঝে এখনো সেনাবাহিনীর প্রতি ভয় ও অবিশ্বাস সঞ্চার করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং পাহাড়ি জনগণেরও দেশের প্রতি টান থাকার কারণে ১৯৯৭ সালে যে পার্বত্য চুক্তি হয়েছিল তার মাধ্যমে পার্বত্য জনগণের সেনাবাহিনীর প্রতি যে ভীতি ও অবিশ্বাস ছিল তা কিছুটা লাঘব হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×