বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দু’ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দুর্নীতিতে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের নামিদামি ব্র্যান্ডের গাড়ি হাকিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করে। এ টাকার উৎস কোথায় তা জানতে চান দেশের মানুষ। ক্রিকেটে যেমন অ্যাওয়ার্ডের চেক বড় করে দেয়া হয়, তেমনি ভাবে খালেদার ছেলেরা দুর্নীতিতে অ্যাওয়াড পেয়েছেন। বিএনপি-জামায়াতের আমলে দুর্নীতিতে বাংলাদেশ পরপর পাঁচ বছর শীর্ষ স্থান অর্জন করেছে। বিএনপি নেত্রীর ছেলে ও ভাইয়ের মালিকানাধীন ড্যান্ডি ডায়িং ও খাম্বাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে ৯৮০ কোটি টাকা নিয়েছেন। এটাকে ব্যাংক ডাকাতি ছাড়া আর কি বলা যায়। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সিঙ্গাপুর থেকে পালিয়ে গিয়ে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে নিবন্ধিত হয়ে লুকিয়ে আছেন। আরাফাত রহমান কোকোর বিদেশে পাচারকৃত টাকা তৃতীয়বারের মতো দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ১৩ আগস্ট সিঙ্গাপুর ওভারসিস ব্যাংক থেকে ৯ লাখ ৫৬ হাজার ৩৮৭ মার্কিন ডলার বাংলাদেশে পাঠানো হয়। ১৮ আগস্ট সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় এ অর্থ দুদকের স্টোলেন রিকভারি এসেট হিসেবে জমা হয়। এই টাকা বহুজাতিক কোম্পানি সিমেন্স থেকে ঘুষ হিসেবে নিয়েছিলেন কোকো। এফবিআই কর্মকর্তারা তারেক ও কোকোর দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়েছে। এটা শুধু খালেদা জিয়া ও মির্জা ফখরুলের জন্য লজ্জা নয়। সারাদেশের মানুষের জন্য লজ্জা জনক। দুর্নীতির জন্য, বিএনপি বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা ক্ষমা চেয়ে আবার ভোট চাইতে পারে। তারা নির্বাচনকে সামনে রেখে দেশে আবার জঙ্গি নামিয়েছে। দেশের মানুষ জঙ্গিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজদের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশকে চোরের স্বর্গরাজ্য বানাবে এতে কোন সন্দেহ নেই।
খালেদার ছেলেরা দুর্নীতিতে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডধারী। আর খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।