somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলবাদী ও জঙ্গীবাদীদের সক্রিয় সমর্থনে বিএনপি জেতার পর বাংলাদেশে তিনটি শক্তি নব উদ্যমে আবির্ভাব হয়েছে। রগকাটা শিবির, তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গী শক্তি ও ড. ইউনুস।

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে মিথ্যাচার দিয়ে মৌলবাদী ও জঙ্গীবাদীদের সক্রিয় সমর্থনে বিএনপি জেতার পর বাংলাদেশে তিনটি শক্তি নব উদ্যমে আবির্ভাব হয়েছে। এক, রগকাটা শিবির, দুই, তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গী শক্তি ও ড. ইউনূস। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে শিবির রগ কেটে, কুপিয়ে মানুষ হত্যা করেছে। শুধু যে তারা গোপনে রগ কাটছে তা নয়। তারা হত্যার হুমকিও দিচ্ছে। দেশবাসী ইতোমধ্যে দেখেছে শিবির রাজশাহী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ ছাড়া গণজাগরণ মঞ্চ তৈরি হবার পরে শিবির ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে পুলিশের ওপর হামলা বন্ধ করতে বাধ্য হয়। এর আগে প্রায় ছয় মাস ধরে তারা দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা করছিল প্রকাশ্যে। এই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ও তার মৌলবাদী মিত্ররা জয়লাভ করার পরে শিবির আবার সেটা শুরু করেছে। অন্যদিকে জামায়াত-বিএনপি জোট সরকারের সৃষ্টি জঙ্গী সংগঠনগুলো ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক আমল থেকে শুরু করে গত সাড়ে চার বছরে অনেকটা স্তিমিত হয়ে আসে। কিন্তু এই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের পর এই জঙ্গীরা আবার দ্রুত গতিতে সংগঠিত হচ্ছে। ইতোমধ্যে দেশের দক্ষিণ অঞ্চল থেকে কয়েকটি জঙ্গী দলকে সরকার গ্রেফতার করতে সমর্থ হয়েছে। তাদের কিছু সদস্যকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের মিয়ানমার সীমান্ত এলাকা ও উত্তরাঞ্চলীয় কয়েকটি জেলায় জঙ্গীদের ঘাঁটি ছিল। এর কারণও সুস্পষ্ট। কারণ, মিয়ানমারে তখন সামরিক জান্তার শাসন শুধু ছিল না, মিয়ানমার ছিল অন্যতম অস্ত্র ও মাদক চোরাচালানি রুট। জঙ্গীরা মুখে যতই ধর্মের কথা বলুক না কেন, পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে জঙ্গীরা সব সময়ই মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান, মানুষ পাঁচার, নারী পাচার এ সবের সঙ্গে জড়িত থাকে। সমস্ত জঙ্গী, সমস্ত বিচ্ছিন্নতাবাদী এদের চরিত্র কিন্তু একই। যে মিথ্যাচার দেশকে ছেয়ে ফেলেছে সেটা কাটিয়ে এই সত্য বলার সময় কই? কিন্তু এই সত্য মানুষকে উপলব্ধি করানো এখন অন্য সব কিছুর থেকে জরুরী। নইলে শুধু রগ কাটা আর প্রতারণার মধ্যে দেশ সীমাবদ্ধ থাকবে না। এরা আরো বিজয়ী হলে দেশে গণহত্যা হবে। বুদ্ধিজীবী হত্যা হবে। তাই এখন দেশের সামনে সব থেকে বড় দাবি গণহত্যা ঠেকানো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×