আগে জঙ্গীরা সমবেত হতো কোন মাদ্রাসায়। সেখানে কড়া নজরদারি থাকায় জঙ্গীরা মেস ও ছাত্রাবাসগুলোকেই নিরাপদ ভাবছে এবং নানা ছদ্মবেশে সেখানে প্রবেশ করছে। ২০০৪ সালে এবং পরবর্তী সময়ে যে সব এলাকায় জঙ্গী আস্তানা গড়ে ওঠে এবং তৎপরতা শুরু হয় সেই সব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানের জঙ্গীরা এত ভারি অস্ত্র কোত্থেকে পেল, এদের পেছনে কোন বড় শক্তি আছে কি না, অর্থের যোগানদাতা কারা। নাশকতার বড় কোন টার্গেট নিয়েই উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গীদের মাঠে নামানো হয়েছে, যারা ভারি আগ্নেয়াস্ত্র চালানো জানে। জঙ্গীদের কাছ থেকে নোটবই, ডায়েরি ইত্যাদি থেকে যা জানা যাচ্ছে তা খুবই ভয়ঙ্কর। এরা নিজেদের নিরাপত্তার বিষয়ে এতটাই এক্সপার্ট যে কোন এলাকায় অঘটন ঘটাবার আগে ও পরে যাতে কেউ শরীরের গঠন দেখে অনুমান করে কিছু বলতে না পারে সে জন্য সাধারণ গঠনের কর্মী বাছাই করা হয়। মোটাসোটা বেশি, লিকলিকে বেঁটে, খুব লম্বা, বেশি ফর্সা বা বেশি কালো এ ধরনের কাউকে বড় কাজে পাঠানো হয় না। তারা কোন ছদ্মবেশে কখন কিভাবে থাকবে কেউ তাদের ফলো করছে কি না, ফলো করলে কি করা হবে এই বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ সিলেবাস আছে। ধরা পড়ার পর কি করতে হবে, কিভাবে ইন্টারোগেশন মোকাবেলা করতে হবে এই বিষয়গুলোর প্রশিক্ষণ হয়। এদের শিক্ষা দেয়া হয়, ধরা পড়লেই মনে করতে হবে তারা মৃত। শহীদের মর্যাদা পাবে। মৃত ব্যক্তি যেমন কথা বলতে পারে না তারাও কথা বলবে না।
জঙ্গীরা এখন নিরাপদ স্থান হিসেবে ছাত্রাবাস ও বিভিন্ন মেসে আস্তানা গাড়ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।