somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে সরকার অগ্রগামী। জাতীয় আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে একটি বাড়ি একটি খামার প্রকল্প।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বাড়ি একটি খামার প্রকল্প জাতীয় আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এ প্রকল্পের প্রায় ২৫ লাখ পরিবারের আয়বর্ধক কাজে বিনিয়োগের পরিমাণ ৭৫০ কোটি টাকা। এক বছরে এসব পরিবার প্রতি আয় বেড়েছে ১০ হাজার ৯২১ টাকা। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই সরকারের মূল লক্ষ্য। এ লড়াইয়ে জয়লাভ করতে সরকার গ্রামীণ জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে মুক্তির জন্যই একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প গ্রহণের ফলে গ্রামীণ সমাজে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। এসব সমিতি শুধু দারিদ্র্য থেকেই মুক্তির জন্য কাজ করছে না, তারা সমাজের উন্নয়নেও কাজ করছে। এই প্রকল্পটি সারাদেশের গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার করে গ্রামের প্রতিটি বাড়িকে আয়বর্ধক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা। কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে জাতীয় পর্যায়ে দারিদ্র্য ২০ ভাগে নামিয়ে আনতে অবদান রাখা। প্রকল্পের আওতাভুক্ত নিম্ন পরিসরের আয়ের পরিবারের সংখ্যায় ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। একদিকে নিম্ন আয়ের পরিবারের সংখ্যা কমছে, অপরদিকে তুলনামূলকভাবে একটু অধিক আয়ের পরিবারের সংখ্যা বাড়ছে। এছাড়া স্বাধীনভাবে নিজেদের মতো জীবিকায়নের সুযোগের বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি প্রায় এক হাজার ২০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০০৯ সালের নভেম্বর মাসে সরকার থেকে অনুমোদন দেয়া হয়। এই প্রকল্প চলবে ২০১৬ সালের জুন পর্যন্ত। সম্প্রতি এর কার্যক্রম দেশের চার হাজার ৫০৩টি ইউনিয়নে বিস্তৃত করা হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×