somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালতে স্বীকারোক্তি-মুফতি জসিম তরুণদের সশস্ত্র জিহাদে উদ্বুদ্ধ করেছিলেন॥ আনসারুল্লাহ প্রধানকে কারাগারে প্রেরণ!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সশস্ত্র জিহাদ করে আল-কায়েদার আদর্শে বাংলাদেশকে শরিয়া রাষ্ট্র বানানোর জন্য আনসারুল্লাহ বাংলা টিম গঠন করা হয়েছে বলে তথ্য দিয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানী। এজন্য দীর্ঘদিন ধরে মসজিদে, ওয়াজে, জুমার নামাজের খুতবায়, পুস্তিকা ছাপিয়ে ও ইন্টারনেটের মাধ্যমে উগ্র মতবাদ প্রচার করে তরুণদের জিহাদে উদ্বুদ্ধ করে আসছেন তারা। আনসারুল্লাহ বাংলা টিমের সিপার সদস্যদের দিয়ে কতল (হত্যা) করার নির্দেশ দিয়েছেন নাস্তিক ব্লগারদের। দেশে বড় ধরনের নাশকতার মাধ্যমে থানা ও অস্ত্র লুট করার পরিকল্পনা ছিল তাদের। ব্লগার রাজীব হত্যা মামলায় ঢাকা মহানগর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এসব জানা যায়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানীকে। এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু হানিফ, আসাদুজ্জামান, আলী আজাদ ও আমিনুল ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। স্বীকারোক্তি শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়। প্রথম দফায় চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা থেকে বরগুনা কারাগারে পাঠানো হয়। এরপর পল্লবী থানায় ব্লগার রাজিব হায়দার হত্যা মামলা ও উত্তরা পশ্চিম থানায় ব্লগার আসিফ হত্যাচেষ্টা মামলায় জসীম উদ্দীনকে গ্রেফতার দেখিয়ে বরগুনা থেকে ঢাকায় আনার পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন রাহমানী। দেশে বড় ধরনের হামলা ও নাশকতার পরিকল্পনার রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম সদস্যদের। তারা থানা ও অস্ত্র লুটের পরিকল্পনা করেছিল। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা চারটি ধাপে সাংগঠনিক কাজ চালানোর পরিকল্পনা করেছে। এ জন্য তারা দাওয়াহ, ইদাদ, আনসার ও রিবাত গঠন করেছে। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলোকে তারা ইসলাম পরিপন্থী বলে মনে করবে সেখানে হামলা চালাবে। এসব হামলার দায়ও সংগঠন স্বীকার করবে বলে তাদের পরিকল্পনা ছিল। এ জন্য তাদের পরিকল্পনার অন্যতম ছিল ‘কতল’ বা হত্যা। জিহাদের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য দেশজুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালানো আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের পরিকল্পনা ছিল বলে জবানবন্দীতে জানিয়েছেন জসিম উদ্দীন রাহমানী। এ ধরনের কুখ্যাত নেতাদের এখনই যদি রুখে দেওয়া না যায় তাহলে ভবিষ্যতে তারা যেকোন ধরনের নাশকতা ঘটাতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×