হজ্ব যাত্রীদের বরণ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সন্নিকটে আশকোনা হজ্ব ক্যাম্প প্রস্তুত। আজ সকালে ক্যাম্পটি খুলে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সকাল ১০টায় হজ্ব ক্যাম্প উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। আর আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এবারকার হজ্ব ফ্লাইট। প্রথমদিন তিনটি ফ্লাইটে দেড় হাজারের বেশি হজ্বযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। আর অন্যান্য বছরের তুলনায় বর্তমান সরকারের নজরদারিতে এবার হজ্ব ক্যাম্পের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। হজ্ব যাত্রীদের ক্যাম্পে রিপোর্ট করার পর কোন কাজে যাতে বাইরে যেতে না হয় সে জন্য ক্যাম্পের অভ্যন্তরে সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। হজ্ব ক্যাম্পে চুরি ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। হজ্ব যাত্রীরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা ক্যাম্পের অভ্যন্তরেই করতে পারবেন। বিশেষ করে এহরাম বাঁধার কাপড়, পাজামা-পাঞ্জাবি, টুপি, জায়নামাজ, আতর, হ্যান্ডব্যাগ, স্যুটকেস কেনার জন্য কাউকে বাইরে যেতে হবে না। মার্কেট থেকে যে দামে কিনতে হবে সে দামেই প্রতিটি জিনিস ক্যাম্পে পাওয়া যাবে। ক্যাম্পের মধ্যে খাবার দোকান ছাড়াও সেলুন রয়েছে। ক্যাম্পে হজ্ব যাত্রী ধারণক্ষমতা হচ্ছে আড়াই হাজার। পুরুষ ও নারীদের জন্য পৃথক থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবার হজ্ব যাত্রীদের জন্য দু'ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরকারি ও বেসরকারি পর্যায়ে যারা হজ্বব্রত পালনে সৌদি আরবে যাবেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা 'ওয়ান স্টপ সার্ভিস'। আর সেটি হচ্ছে হজ্ব ক্যাম্পেই তারা সেরে নিতে পারবেন বিমান বন্দরের সমস্ত আনুষ্ঠানিকতা। ক্যাম্পে ইমিগ্রেশন ডেস্ক খোলা হবে। ক্যাম্প থেকে বাসে করে বিমানবন্দরে পৌঁছার পর সরাসরি হজ্ব যাত্রীরা উড়োজাহাজে চড়বেন। অপরদিকে সৌদি এয়ার লাইন্সের হজ্ব যাত্রীদের বিমান বন্দরে গিয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উড়োজাহাজে চড়তে হবে। এবার হজ্ব ক্যাম্পে ২৯টি ব্যাংকের বুথ থাকবে। হজ্ব যাত্রীরা এসব বুথ থেকে টাকা জমা দিয়ে মার্কিন ডলার কিংবা সৌদি রিয়াল কিনতে পারবেন। এছাড়া তিনটি ক্যান্টিন ও চারটি ক্লিনিক ২৪ ঘন্টা খোলা থাকবে। ক্লিনিকে রাত-দিন যেকোন সময়ে ডাক্তার পাওয়া যাবে। হজ্জ মৌসুমে বর্তমান সরকারের এরুপ একটা পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
এবার আশকোনা হজ্ব ক্যাম্প হজ্ব যাত্রীদের জন্য অন্য আঙ্গিকে প্রস্তুত করেছেন সরকার। বর্তমান সরকারের আরও একটি সাফল্যের সুবিধা পেতে যাচ্ছে দেশবাসী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।