যে রোগগ্রস্ত রাজনীতির খপ্পরে আমরা পড়েছি, হাজার চাইলেও তার হাত থেকে সহসা রেহাই পাওয়ার কোন সম্ভাবনা এখন পর্যন্ত আকার-ইঙ্গিতেও দেখা যাচ্ছে না। সামনে জাতীয় সংসদের নির্বাচন। বিরোধীদল তত্ত্বাবধায়কের নামে হরতাল ডেকে দেশের সীমাহীন ক্ষতি সাধন করছে। তারা বলছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আদৌ সম্ভব নয়। অথচ ক্ষমতায় থেকে তারা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন প্রভৃতি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। এসব নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি এমন অভিযোগ কোন দলের পক্ষ থেকেই আনা হয়নি। বরং নির্দ্বিধায় সবাই ওই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে স্বীকার করেছেন। তাই জাতীয় নির্বাচন তাদের অধীনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, এমন অভিযোগ আসলে ভিত্তিহীন। কিন্তু বিরোধীদল বিভিন্ন মিথ্যা ইস্যু বানিয়ে দেশে হরতাল, নৈরাজ্য, সহিসংতা প্রভৃতি বেশ কিছু দিন ধরে চালিয়ে যাচ্ছে। দেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে এবং সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অর্থনীতি। পরিণতিস্বরূপ ৫ শত মিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টসের অর্ডার বাংলাদেশ থেকে বাতিল করে প্রতিবেশী ভারতের গার্মেন্ট শিল্পগুলোতে দেয়া হয়েছে। ফলে মজুদ হয়ে পড়ে রয়েছে ২০ বিলিয়ন টাকা মূল্যের বস্ত্র, যার ফলে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এভাবে রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়ায় সরকার ৩৫০ মিলিয়ন টাকা ভ্যাট প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। এই চিত্রটি এবং তার স্বল্প ও দীর্ঘমেয়াদী ফলাফলের কথা ভাবলে যে কেউ শিউরে উঠবেন। আপাতত অবস্থা শান্ত মনে হলেও, আগামীতে সংকটের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাই আমাদের সবার উচিত হবে যারা অহেতুক দাবি নিয়ে হরতাল ডেকে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে বর্জন করা। তাদের প্রতি বিরুদ্ধাচারণ করা।
হরতাল জন জীবনকে বিষিয়ে তুলেছে! হরতাল সর্বনাশা! হরতাল মুক্ত বাংলাদেশ চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।