somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতক্ষীরায় শিল্পকলা একাডেমীতে বিএনপির কর্মী সম্মেলন চলার সময় ক্ষমতা নিয়ে সংঘর্ষে একজন নিহত। জনগণের কাছে তাদের বর্তমান ও ভবিষৎ কার্যক্রমের মুখোশ উন্মোচন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শুক্রবার সকালে সাতক্ষীরায় শিল্পকলা একাডে মীতে কর্মী সম্মেলন চলার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের কোন্দলের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমানুল্লাহ আমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান। আমানুল্লাহর মৃত্যুর খবরে শহরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম। জাসাস সভাপতি একলেসার আলী বাচ্চুর একটি মন্তব্যকে ঘিরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় উত্তেজিত সাধারণ নেতাকর্মীরা প্রতিপক্ষের নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইফতেখার আলীর ওপর হামলা চালায়। একই সময় হামলার শিকার হন জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান ও লিটনসহ কয়েকজন নেতা। লাঠিসোটা, চাইনিজ কুড়াল, লোহার রড ও হকিস্টিক নিয়ে এই হামলা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলে কর্মী সমাবেশ পণ্ড হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সভাপতি হাবিবুল ইসলাম হাবিব পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়িতে করে দা, লোহার রড, চাইনিজ কুড়াল ও লাঠি নিয়ে আসে। মঞ্চে বক্তব্য দেয়া ও বসা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাবিবুল ইসলাম হাবিবের ইন্ধনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনাল ইসলাম নান্টা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ তারিকুল ইসলাম তার উপর চেয়ার দিয়ে হামলা চালায়। এরপর তাদের সহযোগীরা একে একে জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সামাদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সদস্য আরিফুল ইসলাম লিটনসহ ছয় নেতাকে লাঠিসোটা, চাইনিজ কুড়াল, লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। দলের ওপর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিবদমান দুটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছেন। প্রায়ই পাল্টাপাল্টি কর্মসূচী গ্রহণ করা হয়ে থাকে। দেশ পরিচালনার দায়িত্বে/ ক্ষমতায় বিএনপি নেই অথচ তাদের নেতা-কর্মীদের মধ্যে ক্ষমতা নিয়ে যে লড়াই, মহড়া দেখালো ক্ষমতায় গেলে এদের চরিত্র কেমন হবে তা জনগণের কাছে উন্মুক্ত হয়ে গেল। ক্ষমতার দিবা স্বপ্নে যারা নিহত এবং আহত করছে নিজ দলের নেতা কর্মীদের, ক্ষমতা পেলে কি করবে তা বুঝতে আর বাকি থাকে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×