রাজধানীর যানজট কমাতে মেট্রোরেল ও বিআরটিসি সহ দশটি মেগা প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও সমস্যাগুলো খুঁজে বের করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রকল্পগুলোয় গতি সঞ্চার বাস্তবায়ন হলে রাজধানীর যানজট নিরসনে সরকারের অঙ্গীকার বেশিরভাগই পূরণ হবে বলে মনে করা হচ্ছে। এ প্রেক্ষিতে জনগুরুত্ব এসব প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার তাগিদ দিয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই ঢাকার যানজট নিরসনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে হাতে নেয়া হয় দশটি বড় প্রকল্প। এগুলো হচ্ছে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়ক ৮ লেনে উন্নীতকরণ, গাবতলী-সোয়ারীঘাট সড়ক ৪ লেনে উন্নীতকরণ, শহীদ বুদ্ধিজীবী সেতুর (তৃতীয় বৃড়িগঙ্গা/বসিলা) অবশিষ্ট এ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ ৩টি পুরনো সেতু পুনর্নির্মাণ করা, শিরনিটেক হতে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, ডেমরা-আমুলিয়া শেখের জায়গা রামপুরা সড়ক (ডেমরা সায়দাবাদ অংশ) নির্মাণ, নবীনগর-চন্দ্রা-ডিইপিজেড সড়ক ৪ লেনে উন্নীতকরণ, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি গাজীপুর-এয়ারপোর্ট), ঢাকা মাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু এ্যাপ্রোচ হতে মাওয়া লিংক পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণ প্রজেক্ট। এসকল প্রজেক্ট বাস্তবায়িত হলে রাজধানীর যানজট অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানীর যানজট কমাতে মেট্রোরেল ও বিআরটিসি সহ দশটি মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের উদ্যোগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।