বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিলামে অন্তত ৫ হাজার কোটি টাকার স্পেকট্রাম বরাদ্ধ দেয়া হবে চারটি মোবাইল ফোন অপারেটরকে। তবে অপারেটররা বেশি স্পেকট্রাম নিলে টাকার অংক ৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটককে ইতিমধ্যে যে স্পেকট্রাম দেয়া হয়েছে তার দাম ভ্যাটসহ প্রায় দুই হাজার কোটি টাকা। টেলিটক এই নিলামে অংশ না নিলেও নিলামে ওঠা দাম তাদের পরিশোধ করতে হবে। এই নিলামের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে বহু প্রত্যাশিত থ্রিজি সার্ভিস। হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত এই নিলাম। এতে অংশ নেবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। আর টেলিটক বর্তমানে পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা দিচ্ছে। গাইডলাইন অনুযায়ী থ্রিজির সঙ্গে ফোরজি ও এলটিই সার্ভিস দিতে পারবে মোবাইল ফোন অপারেটররা। তার জন্য এখনই তাদের স্পেকট্রাম নিতে হবে। এর আগে গত ২৯ আগস্ট জামানত হিসেবে চারটি মোবাইল ফোন অপারেটর ৬২২ কোটি টাকা জমা দিয়েছে। সব মিলিয়ে আগামীকাল ৭ থেকে ৮ হাজার কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হোক এটাই আমাদের সবার প্রত্যাশা।
কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ উন্মুক্ত হচ্ছে প্রত্যাশিত থ্রিজি। ইতিহাসে সবচেয়ে বড় নিলাম আগামীকাল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।