somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের কল্যাণে সেনাবাহিনীর এ সফলতা সেই জেনারেলদের নিয়ে এত মিথ্যা অপপ্রচার কেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশান্তির প্রতীক নীল। জাতিসংঘের নীল হেলমেট মাথায় নিয়ে গত ২৫ বছর বিশ্ব শান্তিরক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সঙ্গে আছেন নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরাও। আছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য। বিশ্বের বিরোধপূর্ণ দেশগুলোতে জাতিসংঘের হয়ে তারা পালন করছেন নেতৃস্থানীয় ভূমিকা। বাংলাদেশের শান্তিরক্ষী সদস্যরা আজ বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শের প্রতীক। জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান সম্পর্কে সাবেক মহাসচিব কফি আনান বলেন, 'জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ হলো একটি আদর্শ বা মডেল। যা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে নেতৃত্ব সম্পন্ন এবং তারা দীর্ঘ সময় জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা ও মানবিক কাজকর্মে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।' বাংলাদেশ সেনাবাহিনীর মিশন যাত্রা শুরু হয় দুই যুগ আগে, ১৯৮৮ সালে। তখন সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইরান-ইরাকে সামরিক পর্যবেক্ষক (মিলিটারি অবজারভার) হিসেবে মিশন সম্পন্ন করেন। সেই শুরু থেকে গত ২৫ বছরে বাংলাদেশ অত্যন্ত সুনামের সঙ্গে জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে ভূমিকা রেখে চলেছে। এবং এ পর্যন্ত এক লাখ এক হাজার ৩২৪ জন সেনা সদস্য মিশন সম্পন্ন করেছেন। চলতি বছর বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর ছয় হাজার ১৬৩ জন সদস্য। সব বাহিনী মিলিয়ে বর্তমানে ১০ হাজার ৬৫৩ জন শান্তিরক্ষী জাতিসংঘ মিশনের ১২টি দেশে কর্মরত আছেন। দেশে ও বিদেশে কর্মরত সেনাবাহিনীর উচ্চ পদমর্যাদাধারী জেনারেলদের কল্যাণমুখী চিন্তাধারা বা তাদের অবদানের কথা দেশ ও জাতি কখনও ভুলতে পারে না। এবং তাদের দূরদৃষ্টি সমপন্ন দৃষ্টি ভঙ্গি ও সফল নেতৃত্বের কারণে সেনাবাহিনীর জাতিসংঘ মিশনের এ সফলতা এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ সম্ভব হয়েছে। কিন্তু দেশের কুচক্রী মহল নানা মিথ্যা প্রচারণা দিয়ে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে। যাদের কল্যাণে সেনাবাহিনীর এ সফলতা সেই জেনারেলদের নিয়ে এত মিথ্যা অপপ্রচার কেন?


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×