আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। উড়োজাহাজ দুটির নামকরণ করা হয়েছে আকাশপ্রদীপ ও রাঙাপ্রভাত। এর আগে ২০১২ সালে পালকি ও অরুণ আলো নামে দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর বিমানবহরে যুক্ত হয়। ৪১৯ আসনের নতুন বোয়িং দুটি বহরে যুক্ত হওয়ার পর বিমান ঢাকা-নিউইয়র্ক রুটের ফ্লাইট পুনরায় চালু করতে সমর্থ হবে। প্রসঙ্গত, সিন্ডিকেশন অর্থায়ন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫৯ কোটি ডলারে এ দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ কেনার চুক্তি করে। গত বছর নভেম্বরে বোয়িং দুটির মূল্যের ২০ শতাংশ বা ১১ কোটি ৮০ লাখ ডলার প্রি-ডেলিভারি পেমেন্ট বাবদ পরিশোধ করে বিমান। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে এ অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে সোনালী ব্যাংক ইউকে শাখার মাধ্যমে অর্থ পরিশোধ করে। বাকি অর্থ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক বিমানকে ঋণ হিসেবে দেবে। বিমানের হয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংককে সার্বভৌম নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ সরকার। এই দুটি বোয়িং বিমান বহরে যুক্ত হওয়ার ফলে আকাশ পথে বিমানের যে সংকট তা কিছুটা হলেও লাঘব হবে। নাগরিক সুবিধা বাড়াতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সর্বস্তরের জনতা স্বাগত জানাতে কখনো ভুল করবে না বলে আমার বিশ্বাস।
সরকারের প্রচেষ্টার বাস্তবতা।। বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে আরো দুটি সম্পূর্ণ নতুন বোয়িং উড়োজাহাজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। উড়োজাহাজ দুটির নামকরণ করা হয়েছে আকাশপ্রদীপ ও রাঙাপ্রভাত। এর আগে ২০১২ সালে পালকি ও অরুণ আলো নামে দুটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর বিমানবহরে যুক্ত হয়। ৪১৯ আসনের নতুন বোয়িং দুটি বহরে যুক্ত হওয়ার পর বিমান ঢাকা-নিউইয়র্ক রুটের ফ্লাইট পুনরায় চালু করতে সমর্থ হবে। প্রসঙ্গত, সিন্ডিকেশন অর্থায়ন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৫৯ কোটি ডলারে এ দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ কেনার চুক্তি করে। গত বছর নভেম্বরে বোয়িং দুটির মূল্যের ২০ শতাংশ বা ১১ কোটি ৮০ লাখ ডলার প্রি-ডেলিভারি পেমেন্ট বাবদ পরিশোধ করে বিমান। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে এ অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে সোনালী ব্যাংক ইউকে শাখার মাধ্যমে অর্থ পরিশোধ করে। বাকি অর্থ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক বিমানকে ঋণ হিসেবে দেবে। বিমানের হয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংককে সার্বভৌম নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ সরকার। এই দুটি বোয়িং বিমান বহরে যুক্ত হওয়ার ফলে আকাশ পথে বিমানের যে সংকট তা কিছুটা হলেও লাঘব হবে। নাগরিক সুবিধা বাড়াতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সর্বস্তরের জনতা স্বাগত জানাতে কখনো ভুল করবে না বলে আমার বিশ্বাস।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।