পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সংশোধন করা হচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন আইন। এত দিন ধরে শুধু ভোটারদেরই দেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এ ছাড়াও এবার জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ৫ বছর কমিয়ে করা হচ্ছে ১০ বছর। তবে ভবিষ্যতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জাতীয় পরিচয়পত্র হিসেবে দেয়া হবে 'স্মার্টকার্ড'। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ১৫ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকায় নাম উঠেছে ৯ কোটি ২২ লাখের মতো মানুষের। ১৮ বছর বা তার বেশি বয়সী এই ভোটারদের সিংহভাগের হাতে পৌঁছেছে লেমিনেশন করা কাগজের তৈরি জাতীয় পরিচয়পত্র। সরকারের বিভিন্ন সেবা নিতে এ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলকও করা হয়েছে। অথচ দেশের প্রায় সাড়ে পাঁচ কোটি নাগরিক জাতীয় পরিচয়পত্র বঞ্চিত রয়েছে। জাতীয়ভাবে পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা না হলেও এটি নিয়ে প্রায়ই বিপাকে পড়ছেন নাগরিকরা। যদিও মোবাইলের সিম, ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া অন্যান্য নিত্যনৈমিত্তিক কাজে লাগছে এই জাতীয় পরিচয়পত্র। ফলে সবার জন্য জাতীয় পরিচয়পত্র করার পরিকল্পনা গ্রহণ করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। এর অংশ হিসেবে 'জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০' সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করারও প্রস্তাব করা হয়েছে সংশোধিত আইনে। বিদ্যমান জাতীয় পরিচয়পত্র ভোটারদের কাছ থেকে ফেরত নিয়ে বিনামূল্যে প্রথমবারের মতো স্মার্টকার্ড দেয়া হবে সংশ্লিষ্টেদের। প্রথমবার পাওয়ার পর দ্বিতীয় পর্যায়ের জন্য 'একটি ফি' নির্ধারণ করে দেয়া হবে।' আর এভাবেই দেশের প্রতিটি সেক্টরে ডিজিটালের ছোঁয়া পাক এটাই বর্তমান সরকারের অঙ্গীকারের বাস্তবরূপ। দেশের সকল নাগরিকেরও সরকারের কাছে এমনটাই প্রত্যাশা।
দেশের প্রতিটি সেক্টরে ডিজিটালের ছোঁয়া পাক এটাই বর্তমান সরকারের অঙ্গীকারের বাস্তবরূপ। সকল নাগরিক পাবে জাতীয় পরিচয়পত্র। বিনামূল্যে দেওয়া হবে স্মার্টকার্ড।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।