পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। আগামী মাসের যে কোনো সময়ে সরকারের পক্ষ থেকে উপজেলার লালুয়া ইউনিয়নের রামনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দর নির্মাণ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসতে পারে। বন্দর নির্মাণ সংক্রান্ত সার্ভে ইতিমধ্যেই শেষ হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করা হয়। রামনাবাদ মোহনা সংলগ্ন টিয়াখালী নদীর কিনারসহ বিভিন্ন স্পটের জমি অধিগ্রহণ করে সেখানে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। টিয়াখালীতে ১০০ বিঘা জমি ও লালুয়ায় চারটি মৌজা অধিগ্রহণ করা হবে। সরকার কলাপাড়ার লালুয়ার রামনাবাদ মোহনায় তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রী গত বছরের ফেব্রুয়ারি মাসে কলাপাড়া সফরকালে জনসভায় ওই এলাকায় সমুদ্রবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণের প্রথম পর্যায়ে দুটি পন্টুন, একটি প্রশাসনিক ভবন ও একটি গুদাম নির্মাণ করে বন্দরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। কলাপাড়ার রামনাবাদে দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের ওপর থেকে চাপ কমবে। এছাড়া খুলনা ও বরিশাল অঞ্চলের ব্যবসায়ীরাও বিশেষ সুবিধা পাবেন। চট্টগ্রামের তুলনায় লালুয়ার রামনাবাদ থেকে ঢাকায় পণ্য পরিবহনও অনেকটা সহজ হবে। ঢাকা-চট্টগ্রাম রুটে যানজটও অনেকটা কমে আসবে। সাথে দেশের বেকারত্ব দূরীকরণের পন্থা হিসেবে এই বন্দর নির্মাণের মাধ্যমে অনেক নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং দেশের অর্থনীতির চাকা চাঙ্গা করতে সক্ষম হবে।
জনসভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে, দেশের তৃতীয় সমুদ্র বন্দর হতে চলেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।