somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাজ নির্মাণ শিল্পে এক নবযুগের সূচনা! বিদেশ থেকে এখন আর জাহাজ আমদানি নয়। দুই স্তরবিশিষ্ট আবরণী ব্যবহার করে জাহাজ নির্মাণ হচ্ছে দেশেই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলবাহী জাহাজ দুর্ঘটনায় পতিত হওয়া মানেই মারাত্মক পরিবেশ বিপর্যয়ের অশনিসংকেত। ধরেই নেওয়া হয়, তেলবাহী জাহাজটি থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়বে সাগর বা নদীতে। আন্তর্জাতিক জলসীমা তো বটেই, খোদ বঙ্গোপসাগর এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুটেও অতীতে এমন ঘটনা ঘটেছে একাধিকবার। মাত্র কয়েক দিন আগে বরিশালের কাছে মেঘনা নদীতে ঘটে এমন ঘটনা। তেল ছড়িয়ে পড়ায় মারাত্মক দূষিত হয়ে পড়ে নদীর পানি। ক্ষতি হয় মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও পরিবেশের। এমন পরিস্থিতি এড়াতে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এবার দেশেই তৈরি হলো অধিকতর নিরাপদ ও পরিবেশবান্ধব তেলবাহী জাহাজ। জাহাজটি ডুবে গেলে, কোনো কিছুর আঘাতে তলা ফেটে গেলে কিংবা ওপর থেকে আঘাতপ্রাপ্ত হলেও এটির বহন করা তেল বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। কারণ এটির খোল দুই স্তরবিশিষ্ট। ফলে বাইরে থেকে দৃশ্যমান অবকাঠামোগত আবরণ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে আরেকটি নিরাপদ আবরণ এর তেল নিঃসরণ রোধ করবে। পিপলস্ শিপিং লিমিটেডের মালিকানায় “এম. টি. পিপলস-২” নামের জাহাজটি তৈরি করেছে দেশীয় অন্যতম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান 'থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড'। জাহাজ নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রক সংস্থা ক্লাসিফিকেশন সোসাইটির (রিনা) অনুমোদিত নকশা ও তত্ত্বাবধানে জাহাজটি তৈরি করা হয়েছে। দুই হাজার মেট্রিক টন জ্বালানি তেল ধারণ ক্ষমতাসম্পন্ন “এম. টি. পিপলস-২” জাহাজটি তৈরিতে দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা আবরণী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া জাহাজটির সামনের অংশ দেশের অন্য যেকোনো তেলবাহী জাহাজের চেয়ে ভিন্ন নকশায় তৈরি হয়েছে। ফলে উত্তাল তরঙ্গ কেটেও সমপর্যায়ের অন্য যেকোনো জাহাজের চেয়ে এটি দ্রুতগতিতে চলতে সক্ষম। বাংলাদেশ এখন বিশ্বমানের অনেক ধরনের জাহাজ নির্মাণে পারদর্শী। দেশীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান কয়েক বছর ধরে জাহাজ নির্মাণ করে বিশ্ববাজারে বাংলাদেশের নাম শক্ত অবস্থানে নিয়ে গেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই দেশের আরো একাধিক প্রতিষ্ঠান এখন দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা আবরণী ব্যবহার করে দেশেই তেলবাহী জাহাজ তৈরি করছে। ফলে এখন আর দেশের বাইরে থেকে বেশি দামে জাহাজ আমদানির দরকার পড়বে না সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অনেক বেশি সাশ্রয় হবে।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×