somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র শিবিরের মদদদাতা বিএনপি। ছাত্রদলের কাঁধে ভর করেই সক্রিয় হচ্ছে শিবির।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ছাত্রদলের কাঁধে ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবারও ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতি করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনসমূহের নীতি নির্ধারণী পর্যায়ে তাদের নিজস্ব লোকজন বসিয়ে পথ সুগম করতে তৎপরতা চালাচ্ছে সংগঠনটি। ১৯৯০ সালে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের এক সিদ্ধান্তে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর সর্বসম্মতিক্রমে শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার পনেরো-বিশ বছর পর থেকেই আবারও ক্যাম্পাসে সে সংগঠনটির জোরালো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। ক্যাম্পাসের অন্য সব সংগঠনে শিবিরের সদস্যদের মিশে থাকার নজির মিলছে। ছাত্রলীগ এমন কি বাম সংগঠনগুলোতেও অসংখ্য ছাত্রশিবিরের নেতাকর্মী মিশে রয়েছে। অন্য সংগঠনের সঙ্গে মিশে গিয়ে তারা সেসব সংগঠনকে নীতিবিরোধী কাজ করতে উদ্বুদ্ধ করে। এসব ছদ্মবেশী শিবিরের দ্বারা ক্যাম্পাসে রাজনীতির বৈধতা অর্জন করার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে তারা। এ বছরের শুরু থেকেই শীর্ষ পর্যায়ের নেতাদের ফুসলিয়ে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণসহ নানান কায়দায় ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। বর্তমান সময়ে ছাত্রদলকে এক অর্থে নিষ্ক্রিয় করে রাখছে তারা। তাদের ব্যবহার করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কাজগুলো করিয়ে নেয়ার পরিকল্পনায় শিবির। শিবিরের টার্গেট, এ সরকারের পর যদি বিএনপি ক্ষমতায় আসে তবে ছাত্রদলের সঙ্গে থেকে তারা হল দখল ও ক্যাম্পাসে তাদের উন্মুক্ত রাজনীতির নতুন রূপে হাতে খড়ি ঘটাবে। এ জন্য তারা ছাত্রদলকে যে করেই হোক ক্যাম্পাসে প্রবেশ করাতে চায়। কারণ, ক্যাম্পাসে ছাত্রদল মানেই শিবির। ছাত্রদলের পূর্ণ শক্তির সবটা ব্যয় করে এখানে টিকে যাবে তারা। তাদের এসব পরিকল্পনা অনেক সুদূরপ্রসারী। শিবির টার্গেট করে দীর্ঘমেয়াদী। তারা বিশ বছর পর কি হবে কিংবা কোন পথে যাবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তার পরিকল্পনা করে থাকে। তাই দেশের কল্যানার্থে এখনই তাদের রুখে দিতে হবে তা নাহলে তারা যেকোন ধরনের নাশকতা ঘটাতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×