somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়া বা বিএনপির এখন আর নিজের পায়ে হাঁটার কোন ক্ষমতা নেই। তাকে এখন জামায়াতের পায়ে হাঁটতে হয়!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


===============================
দেশে আবার ১/১১-এর কুশীলবরা সচেষ্ট হয়ে উঠেছে। তারা আবার একটি এক-এগারো আনতে চায়। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সৃষ্টির চেষ্টা। অনেকেই বিরোধিতার জন্য এ কথার বিরোধিতা করেছেন। আর যারা ১/১১-এর সমর্থক তারা আরও এক ধাপ এগিয়ে গিয়ে তথাকথিত জরিপের মাধ্যমে বলেছেন, দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চায়। সেখানে একবারও ভেবে দেখা হয়নি দেশে কম করে হলেও শেখ হাসিনার বিশ ভাগ সমর্থক আছেন যারা শেখ হাসিনার নির্দেশ মতোই চলেন। অন্যদিকে যদি গত সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর ফলাফল ধরা হয়, তাহলেও এখনও আওয়ামী লীগের একক ভোট ৪০ ভাগ। সে হিসেবে দেশের ৪০ ভাগ মানুষ তো এখনও শেখ হাসিনার সঙ্গে। তাই একেবারে নেগেটিভ অবস্থানে দাঁড়িয়ে যদি ওই জরিপের বিচার করা হয়, তাহলেও বোঝা যায় এটা একটি বিশেষ উদ্দেশ্যে করা। সে উদ্দেশ্য শুধু তত্ত্বাবধায়ক সরকার নয়, আরেকটি ১/১১-এবং তার সঙ্গে বিএনপির একটি অংশ জড়িত সেটাও এখন স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সারাদিন হাত পা নেড়ে, নেচে কুদে যতই গণতন্ত্রের কথা বলুন না কেন, দেশের মানুষের নিশ্চয়ই মনে আছে মির্জা ফখরুল ১/১১-এর পর বেগম জিয়ার পক্ষে ছিলেন না। তিনি সংস্কারের নামে সেনা গোয়েন্দা সংস্থার তৈরি তথাকথিত বিএনপিতেই ছিলেন। তাই আবার সময় মতো তার আসল রূপ বেরিয়ে এসেছে। তার অবস্থান সব সময়ই অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী। বেগম জিয়া বা বিএনপির এখন আর নিজের পায়ে হাঁটার কোন ক্ষমতা নেই। তাকে এখন জামায়াতের পায়ে হাঁটতে হয়। নানান কারণ ও নানান ছদ্মাবরণের কারণে দেশের মানুষের কাছে একটি বিষয় এখনও স্পষ্ট হয়নি যে, তারেক রহমান ও একজন জামায়াত নেতার মধ্যে কোন পার্থক্য নেই। কারণ, তারেক রহমান নিজেই বলেছেন, ছাত্রদল ও ছাত্রশিবির একই মায়ের সন্তান। এখানে জামায়াত ও হেফাজতের অনুমতি ছাড়া বিএনপি নেতা নির্বাচন করতে পারে না। তাই মুখে বিএনপি, জামায়াত ও হেফাজত যে রাজনীতি করুক না কেন, বাস্তবে তারা গণতন্ত্রের পথে হাঁটতে পারে না। তাই শেখ হাসিনা এতদিন একাই বার বার একই কথা বললেও দেশের তথাকথিত সুশীল সমাজ বিষয়টি বিশ্বাস করেননি। কিন্তু এই সপ্তাহের ভেতর দুটো ঘটনা অর্থাৎ ১/১১-এর এক কুশীলবের বাসায় অনান্য কুশীলব অর্থাৎ মির্জা ফখরুল ইসলামসহ বিদেশী কূটনীতিকদের বৈঠক। এর পর পরই ১/১১-এর অন্যতম এককুশীলব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতাউর রহমানকে দিয়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করেছে। অতএব, এর পরে দেশের তথাকথিত সুশীল সমাজ যাই বলুক না কেন, দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে নিশ্চয়ই এটা বুঝতে কষ্ট হবার কথা নয় যে, তারা আরেকটি ১/১১ চাচ্ছে এবং সেই পথেই তারা এগুচ্ছে। শেখ হাসিনা বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাই জীবন-মৃত্যু পায়ের ভৃত্য করে মৌলবাদীদের এই ষড়যন্ত্র তাঁকে রুখতেই হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×