বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে রাশিয়া। দেশটিতে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি হয়ে উঠেছে ঊর্ধ্বমুখী। রপ্তানি গতি বাড়াতে আগামী মাসে বাংলাদেশ থেকে একটি বাণ্যিজিক প্রতিনিধি দল রাশিয়া সফরে যাবে। গত ৫ বছর ধরে রাশিয়ার বাজারে ধারাবাহিকভাবে রপ্তানি বেড়েছে। এ সময়ে রপ্তানি প্রায় চারগুণ বেড়ে ৫ কোটি ডলার থেকে ২০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ২০০৯-১০ অর্থবছরে রাশিয়ায় রপ্তানিতে প্রবৃদ্ধি হয় ২৩ শতাংশ। আগের বছরের চেয়ে ১ কোটি ডলার বেড়ে তা ৫ কোটি ডলারে উন্নীত হয়। পরের বছর তা ৮১ শতাংশ বেড়ে হয় ৯ কোটি ৭০ লাখ ডলারে পৌছে। ২০১১-১২ অর্থবছরে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১৩৩ কোটি ডলার, যা আগের বছরে চেয়ে ৩৯ শতাংশ বেশি। গত ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি আয় ৫৬ শতাংশ বেড়ে ২০ কোটি ৮২ লাখ ডলারে পৌছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, রাশিয়া সাম্প্রতিককালের সবচেয়ে উদীয়মান অর্থনীতির দেশ। দেশটিতে মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা দ্রুত বাড়ছে। এতে বাড়ছে ভোগের পরিমাণ এবং পণ্যের চাহিদা। অন্যদিকে, রাশিয়ানদের কাছে বাংলাদেশের পণ্যে এখন আগের চেয়ে বেশি পরিচিত। কম দামের এই মানসম্পন্ন পণ্যের প্রতি তাই তাদের ঝোঁক বাড়ছে। রপ্তানি আয়ে এরই প্রভাব পড়েছে। তবে সম্ভাবনার তুলনায় এখনো রাশিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ অনেক কম। রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির পেছনে পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়টিই সবচেয়ে বড় অবদান রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার বাণিজ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশটিতে বাংলাদেশের নিটওয়্যার, সোয়েটার, চিংড়ি এবং পাটজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, চীনকে হটিয়ে রাশিয়ার বিশাল বাজারে শক্ত অবস্থান নিতে হলে ওয়্যারহাউস স্থাপনের বিকল্প নেই এবং সরকার সে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন।
রাশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে দ্রুত গতিতে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের বিশেষ উদ্যোগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।