somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোট আমলের চেয়ে বর্তমান সরকার আমলে জনশক্তি রপ্তানি বেড়েছে আড়াই গুণ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের চেয়ে জনশক্তি রপ্তানি আড়াই গুণের বেশি বেড়েছে। জোট সরকারের আমলে ৫ বছরে বিভিন্ন দেশে চাকরি নিয়ে গেছেন ১০ লাখ ৯৩ হাজার ৩১৮ জন কর্মী। বর্তমান সরকারের ৪ বছরে বিভিন্ন দেশে চাকরিতে গেছেন ২২ লাখ ৩০ হাজার ৪৫৩ জন। জোট আমলে শ্রমবাজার সৃষ্টি করতে পেরেছিল মাত্র ৭৬টি দেশে। আর এই সরকার ৪ বছরে শ্রম বাজার বাড়িয়েছে ৮১টি। সব মিলে এখন বাংলাদেশের শ্রমবাজারের সংখ্যা ১৫৭টি দেশ। জোট আমলে রেমিটেন্স এসেছে ১৫ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার আর মহাজোট সরকারের চার বছরেই রেমিটেন্স এসেছে ৫৪ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলার। জোট সরকারের আমলে বিশ্বের বিভিন্ন দেশে নারী অভিবাসন হয়েছে (২০০১-২০০৬) মাত্র ৩১ হাজার ৩৫০ জন। বর্তমান সরকারের সময় বিভিন্ন দেশে নারী কর্মী গেছেন এক লাখ ৪১ হাজার ৭৮০ জন। সরকার জি টু জি পদ্ধতিতে বেশ কয়েকটি দেশে কর্মী পাঠানো শুরু করেছে। মাত্র ৬০ হাজার টাকা ব্যয়ে কোরিয়াতে, ১০ হাজার টাকা ব্যয়ে জর্ডানে ও ৩৩ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। সরকার অভিবাসন কার্যক্রমকে পুরোপুরি ডিজিটালাইজড করেছে। অনলাইনে রেজিস্ট্রেশন, বিদেশগামী কর্মীদের ছবিসহ ফিঙ্গার প্রিন্ট গ্রহণ, আয়কর ও কল্যাণ ফি সংগ্রহ করা, অনলাইনে ভিসা চেকিং, অভিযোগ দাখিল ও ডাটাবেজ তৈরি করা হয়েছে। জোট সরকারের আমলে বিদেশে কোন কর্মী মারা গেলে মৃতের পরিবারকে এক লাখ টাকা করে দেয়া হতো। বর্তমান সরকার এই অনুদান বাড়িযে ৩ লাখ টাকা করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার আগে মহিলা কর্মীদের ২১ দিনের হাউস কিপিং কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ৩০ জেলায় নতুন ৩০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৫টি মেরিন ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে। সরকার শ্রমবাজার সম্প্রসারণ করার জন্য ১৪০ কোটি টাকার একটি দক্ষতা উন্নয়ন তহবিল গঠন করেছে। তহবিলের অর্জিত লভ্যাংশ দিয়ে কর্মীদের দক্ষতা উন্নয়নসহ শ্রমবাজার গবেষণা, বৈদেশিক শ্রমবাজার সুসংহত করণের কাজে ব্যবহার করা হচ্ছে। বিদেশে গমনেচ্ছু বাংলাদেশী বেকার যুবকদের সহায়তা প্রদান, প্রবাসী বাংলাদেশীদের স্বদেশে প্রত্যাবর্তনের পর কর্মসংস্থানে সহায়তা করা, তাদের অর্জিত অর্থ দেশে বিনিয়োগে উৎসাহিত করছে। এ ছাড়া অভিবাসী শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারেও বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×