somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নবাবগঞ্জ রণক্ষেত্র॥ গুলি, ককটেল বিস্ফোরণ, আহত ২০, বাস দোকান ভাংচুর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ঢাকার নবাবগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়। সংঘর্ষে ২০-২৫ রাউন্ড গুলি এবং ৪০-৫০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরে নবাবগঞ্জ উপজেলার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান গ্রুপের ৬-৭ হাজার নেতাকর্মী সুরগঞ্জ দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের করে। এদিকে নবগঠিত ওই কমিটিকে অবৈধ দাবি করে উপজেলা সদর থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক গ্রুপের নেতাকর্মীরা। আশফাক গ্রুপের নেতাকর্মীরা মান্নান গ্রুপের মিছিলকে প্রকাশ্যে প্রতিহত করার ঘোষণা দেয়। সকাল ১০টা থেকে আশফাক গ্রুপের প্রায় ৩০০ নেতাকর্মী মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিতে শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে আশফাক গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র মিছিল নিয়ে সুরগঞ্জের দিকে এগুতে শুরু করলে বাগমারা কোর্ট চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে সেখানে অবস্থান নেয় নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পরে বাদ্য-বাজনা, ঢাক-ঢোল ও লাঠিসোটা নিয়ে আব্দুল মান্নান সমর্থিত নেতাকর্মীরা মিছিল সহকারে নবাবগঞ্জ কোর্ট চত্বর এলাকায় গেলে সেখানে অবস্থান নেয়া আশফাক গ্রুপের নেতাকর্মীরা মান্নান গ্রুপের মিছিলকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট-পাটকেল ছোড়ে। এ সময় মান্নান গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আশফাক গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দিলে আশফাক গ্রুপের পক্ষ থেকে প্রায় ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। দেশ পরিচালনার দায়িত্বে/ক্ষমতায় বিএনপি নেই অথচ তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা নিয়ে যে লড়াই দেখালো ক্ষমতায় গেলে এদের চরিত্র কেমন হবে তা জনগণের কাছে উন্মুক্ত হয়ে গেল। ক্ষমতার দিবা স্বপ্নে যারা আহত করছে নিজ দলের নেতাকর্মীদের, ক্ষমতা পেলে কি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×