ভারতের সরকারি খাত থেকে বিদ্যুৎ আমদানি শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ৫০ মেগাওয়াট করে আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। এরপর পর্যায়ক্রমে আমদানির পরিমাণ বাড়বে। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়ার ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে গিয়ে দিল্লিতে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ভিডিও সম্মেলন করে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। দুই দেশের মধ্যে ২৫ বছরের জন্য এই বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন ১৫০ থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হতে পারে। এরপর পর্যায়ক্রমে পরিমাণ বেড়ে অক্টোবর মাসের মধ্যে ২৫০ মেগাওয়াট এবং নভেম্বর মাসের মধ্যে ভারতের বেসরকারি খাত থেকে আরও ২৫০ মেগাওয়াট (মোট ৫০০ মেগাওয়াট) বিদ্যুৎ আমদানি হবে। বেসরকারি খাতের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে ভারতের পাওয়ার ট্রেডিং কোম্পানির কাছ থেকে। উন্মুক্ত দরপত্রের মাধমে কেনা এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ছয় টাকা ৩৪ পয়সা। সরকারি-বেসরকারি খাত মিলে আমদানি করা ৫০০ মেগাওয়াটের প্রতি ইউনিটের দাম পড়বে গড়ে ছয় টাকার কম। অবশ্য সরকারি খাত থেকে কেনা ২৫০ মেগাওয়াটের দাম নির্ধারণ করবে ভারতে রেগুলেটরি কমিশন। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এরপর স্থান নির্বাচনসহ সব কার্যক্রম সম্পন্ন করে ২০১২ সালের মধ্যে বিদ্যুৎ আমদানি শুরু করার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কয়েকটি টাওয়ার তৈরির জায়গা পেতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। এই বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সার্ক বিদ্যুৎ গ্রিড চালু করার প্রক্রিয়া শুরু হলো। বর্তমানে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে ভারত থেকে আমদানি করার ফলে লোডশেডিং অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের শেষ মুহূর্তেও দেশবাসীর কষ্ট, দুর্ভোগের কথা ভুলে যায়নি। লোডশেডিং কমাতে ভারত থেকে বিদ্যুৎ আসছে অতি শীঘ্রই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।