somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যমান বৃদ্ধির লক্ষ্যে দরিদ্র নারীদের পুষ্টি চাল দেবে সরকার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যমান বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে দেশের দরিদ্র নারীদের বিনা মূল্যে পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশ থেকে আমদানি করা এই পুষ্টি চাল ভিজিএফ ও ভিজিডির চালের সঙ্গে মিশিয়ে সরবরাহ করা হবে। বর্তমানে চীন, কম্বোডিয়া ও ভিয়েতনামে এ চাল খাওয়া হচ্ছে। বাংলাদেশের জন্য এ চাল এখনো সরাসরি খাওয়ার উপযুক্ত না হওয়ায় তা প্রতি ১০০ কেজিতে এক কেজি করে মিশিয়ে সরবরাহ করা হবে বলে জানা গেছে।
এই পুষ্টিসমৃদ্ধ চালে ১২ প্রকারের ভিটামিন থাকে। এ জন্য বাংলাদেশিরা শুধু এ চাল আলাদা করে রান্না করে খেলে পেটের সমস্যা হতে পারে। তাই দেশি চালের সঙ্গে পুষ্টি চাল মিশিয়ে দেওয়া হবে।
চীন ও ভিয়েতনামে এ চাল এখনো অনেক উচ্চ মূল্য। প্রতি কেজি চালের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার ৫৭৫ টাকা। বাংলাদেশে দরিদ্রদের জন্য জাতিসংঘ খাদ্য সংস্থা ডাব্লিউএফপি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) এই চাল বিনা মূল্যে সরবরাহ করছে। প্রাথমিকভাবে গত জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে ত্রাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গাপীড়িত কুড়িগ্রাম ও আইলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় ছয় হাজার দুস্থ নারীকে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে। এই চালের প্রতি ১০০ কেজিতে এক কেজি করে পুষ্টি চাল মেশানো হয়। ভিজিডির আওতায় সারা দেশে প্রায় সাড়ে সাত লাখ নারীকে এই চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। চীনে তৈরি পুষ্টি চালের পুষ্টিগুণ অনেক বেশি। ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ভিজিএফ চালেও এ পুষ্টি চাল মিশিয়ে বিতরণের চিন্তাভাবনা করা হচ্ছে। ডাব্লিউএফপি বাংলাদেশকে এ বিষয়ে পাঁচ লাখ ডলার সহায়তার আশ্বাস দিয়েছে। সাধারণ চালে যে পুষ্টি থাকে, গরিব জনগোষ্ঠী এর চেয়ে বেশি কিছু পায় না। শুধু কার্বোহাইড্রেট মানুষের পুষ্টির জন্য যথেষ্ট নয়। প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সংযোজিত পুষ্টি চাল গরিব মানুষকে দরকারি পুষ্টি গ্রহণে সহায়তা করবে। খাদ্য তালিকায় ভিটামিন ও খনিজ উপাদানের মতো গুরুত্বপূর্ণ যে খাদ্য উপাদান অনুপস্থিত থাকে তা পুষ্টি চাল পূরণ করতে পারে এবং এ দেশের দরিদ্র জনগোষ্ঠী তাদের কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×