সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দিল 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন' (আইওএসএসসি)। আন্তর্জাতিক এ সংস্থাটির পক্ষ থেকে এর প্রেসিডেন্ট ফ্রান্সিস লরেঞ্জা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এ পুরস্কার। এ সম্মান বাংলাদেশের। এ সম্মান ১৬ কোটি মানুষের। ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন আইওএসএসসির প্রধান কার্যালয়ে ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় বিশেষ এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ পুরস্কার বাংলাদেশের মানুষের জন্য এক বিরাট সম্মান। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মহিমান্বিত করতে বর্তমান সরকার সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও করে যাবে। এ সরকার মানুষের কল্যাণেই নিবেদিত। বাংলাদেশের মানুষের প্রতি এ সম্মান উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এমডিজি অর্জনের প্রচেষ্টা সফল হয়েছে সর্বসাধারণের সার্বিক সহায়তার কারণে। বাংলাদেশের মানুষের এগিয়ে চলার প্রত্যাশা পূরণে মহাজোট সরকার কাজ করেছে এবং ভবিষ্যতেও সুযোগ পেলে করে যাবে। উক্ত অ্যাওয়ার্ড এদেশের নীতি নির্ধারকদের, দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “সাউথ সাউথ অ্যাওয়ার্ড” প্রদান। এ সম্মান বাংলাদেশের, এ সম্মান ১৬ কোটি মানুষের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।