সারা দেশের প্রায় ৭০ লাখ নতুন ভোটারের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। কেবল ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জের ভোটাররা পরিচয়পত্র পাবেন। পরে ফরিদপুরসহ অন্যান্য জেলায় বিতরণ করা হবে। এ কার্যক্রম শেষ হবে ৩১ অক্টোবর। ভোটার তালিকা হালনাগাদের সময় ইসি নিয়োজিত যেসব তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়েছিলেন, তারাই আবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেবেন। দুই সপ্তাহ ধরে তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাবেন। এ সময়ের মধ্যে কেউ জাতীয় পরিচয়পত্র না পেলে তিনি পরের দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর কাছ থেকে তা সংগ্রহ করতে পারবেন। তথ্য সংগ্রহকারীদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের নোটিশ বোর্ডে নামসহ টানিয়ে দেওয়া হবে। এ চার সপ্তাহের মধ্যে কেউ যদি পচিয়পত্র না পেয়ে থাকেন, তবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগ করে সংগ্রহ করতে হবে। সতর্কতার জন্য যার পরিচয়পত্র তাকেই দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের কেউ বাড়িতে না থাকলে, তার ভোটার তালিকার স্লিপে অথরাইজেশন দিয়ে অন্য কারও মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নেওয়া যাবে। এ ছাড়া আগে যারা ভোটার হয়েছেন কিন্তু পরিচয়পত্র নেননি, তারাও এ সময়ের মধ্যে তাদের পরিচয়পত্র পেয়ে যাবেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের এ পদক্ষেপই প্রমাণ করে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার বদ্ধ পরিকর।
বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।