ব্যাংকের সেবা নিয়ে গ্রাহকদের ভোগান্তি বা হয়রানির অভিযোগ জানতে ২০১১ সালের মার্চে 'হেল্পডেস্ক' চালু করে বাংলাদেশ ব্যাংক। এরপর ২০১১ সালের ৫ সেপ্টেম্বর এর নাম পরিবর্তন করে 'গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র' বা সিআইপিসি রাখা হয়। ২০১২ সালের ১৯ জানুয়ারি সিআইপিসিতে স্থাপিত হট লাইনের (১৬২৩৬) আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন গভর্নর ড. আতিউর রহমান। গ্রাহকদের অভিযোগ ক্রমান্বয়ে বাড়তে থাকলে গত বছরের ২৫ জুলাই এই কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তর করে বাংলাদেশ ব্যাংক। বিভাগটির নাম দেওয়া হয় “ফাইন্যানশিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট”। দেশব্যাপী ব্যাংকের গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের ৯টি শাখা অফিসেও এই 'গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র' চালু রয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া সব কর্মদিবসে অফিস চলাকালীন ফোন, ই-মেইল ও ডাকযোগে অভিযোগ গ্রহণের পাশাপাশি ব্যাংকিং ও ব্যবসায়িক জিজ্ঞাসারও জবাব দিচ্ছে এ বিভাগ। দেশের সরকারী এবং বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের যুগোপযোগী নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, এরই ধারাবাহিকতায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলাদেশ ব্যাংকে “ফাইন্যানশিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট” কে পুর্নাঙ্গ বিভাগের মর্যাদা। ব্যাংকে হয়রানি হলেই ফোন ১৬২৩৬।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।