সীমিত আকারে থ্রিজি সেবা চালু করেছে দেশের বৃহত্তম টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। বসুন্ধরা-বারিধারা, গুলশানসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এ সেবা পাওয়া যাবে। সর্বোচ্চ ১০ মেগাহার্টজের ব্যান্ডউইথ আর ৩ দশমিক ৯জি এইচএসপিএ প্রযুক্তিতে এই সেবা দেয়া হচ্ছে। গতকাল গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজ থেকে এই নেটওয়ার্ক সেবার উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। উদ্বোধনের পর সাহারা খাতুন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভির মোহাম্মদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। এর আগে জিপি হাউজ থেকে গত ১৯শে সেপ্টেম্বর থ্রিজি প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম চালায় গ্রামীণফোন। অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ১০ দিন থ্রিজি নেটওয়ার্কে পরীক্ষণ শেষে রোববার থেকে প্রাথমিকভাবে সফট লঞ্চিং বা সীমিত পরিসরে কয়েকটি নির্বাচিত এলাকায় থ্রিজি সেবা চালু করছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ ফোন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অক্টোবর থেকে শুরু হবে মূল বাণিজ্যিক কার্যক্রম। ঢাকার পাশাপাশি বন্দর নগরী চট্টগ্রামেও চালু হবে এই সেবা। ডিসেম্বরের মধ্যে দেশের সবগুলো বিভাগীয় শহর এ সেবার আওতায় আসবে। এছাড়া আগামী বছরের মার্চের মধ্যে সারা দেশে থ্রিজি সেবা চালু করার লক্ষ্য রয়েছে গ্রামীণফোনের। থ্রিজি সেবা বর্তমান সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি। আর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বিভিন্ন মোবাইল কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব সফলতার সাথে পালিত হলে দেশের জনগণ উপকৃত হবে। বাংলাদেশ যে উন্নত বিশ্বের সাথে তাল রেখে এগিয়ে চলছে তা বর্তমান সরকারের এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
সরকারের “ডিজিটাল বাংলাদেশের” সফল বাস্তবায়নে পরীক্ষামূলক থ্রিজি সেবা চালু করলো গ্রামীণফোন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।