জলবায়ু পরিবর্তনের ঝুঁকির উপর কিছুদিন আগেই জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় দেশের উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও উন্নয়নে বড় ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির পক্ষ থেকে দেয়া এ ঋণ সহায়তার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। পদ্মা সেতুতে ঋণের অর্থ প্রত্যাহারের পর সংস্থাটির পক্ষ থেকে উন্নয়ন খাতে বড় ধরনের ঋণ এটি। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতুর টাকা অন্য খাতে বরাদ্দের যে অনুরোধ জানিয়েছিলেন তার প্রেক্ষিতে এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরের মধ্যেই সংস্থাটির ছাড় করা অর্থে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ উন্নয়ন কর্মসূচী শুরু করবে সরকার। এ ঋণ সহায়তার মধ্যে ২০৫ কোটি টাকা অনুদান হিসেবে পাবে বাংলাদেশ। সংস্থাটির দেয়া অর্থ দিয়ে ৫৪৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। এর পাশাপাশি ৬২৫ কিলোমিটার বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ এবং ৪৮৫ কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে ২৮২টি। এ ছাড়া অসহায় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বিশ্বব্যাংকের এ ঋণ দিয়ে। ২০২০ সালের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে। এ প্রকল্পের কাজ বাস্তবায়ন শেষ হলে প্রাকৃতিক দুর্যোগের সময় বসতবাড়ি, ফসল ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ করে জমির উর্বরতা বৃদ্ধি, উপকূলে জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণ ও এসব অঞ্চলের ১৭টি পোল্ডার বাঁধ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে। এতে ৮৬ হাজার ৩৮২ হেক্টর জমির উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নির্বাচিত পোল্ডারসমূহের উন্নয়নসহ সার্বিক পরিবেশের উন্নয়ন হবে।
জাতিসংঘে জলবায়ু পরিবর্তনের উপর প্রধানমন্ত্রীর ভাষণ। উপকূলীয় বাঁধ নির্মাণে সাড়ে ৩ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।