কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তকরণ মেশিন নিয়ে বসবে ব্যাংকগুলো। ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের দিন পর্যন্ত এ দায়িত্ব পালন করতে হবে ব্যাংকগুলোকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর, গাবতলী গবাদি পশুর হাটের দায়িত্ব দেওয়া হয়েছে সোনালী, পূবালী, উত্তরা ও এবি ব্যাংককে। উত্তরা আযমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের পশুর হাটের দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ও অগ্রণী ব্যাংককে। খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গায় বসানো পশুর হাটের দায়িত্ব দেওয়া হয়েছে সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংককে। আগারগাঁও বস্তির খালি জায়গার হাটে থাকবে আইএফআইসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বনানী কাকলি রেলওয়ে স্টেশনসংলগ্ন খালি জায়গার দায়িত্বে আইসিবি ও প্রাইম ব্যাংক। উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথসংলগ্ন খালি জায়গার দায়িত্বে থাকবে সাউথইস্ট ও ঢাকা ব্যাংক। তালতলা বাসস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গার দায়িত্বে আল-আরাফাহ ও সোস্যাল ইসলামী ব্যাংক। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের দায়িত্বে ডাচ্-বাংলা ও মার্কেন্টাইল ব্যাংক। বারিধারা জে ব্লকের রাস্তার পাশের খালি জায়গার হাটের দায়িত্বে স্ট্যান্ডার্ড ও ওয়ান ব্যাংক। ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠের দায়িত্বে কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গার দায়িত্বে থাকবে সিটি ব্যাংক এন এ ও ব্যাংক আল-ফালাহ। সিটি কর্পোরেশনের বাইরে শনির আখড়ার দায়িত্বে সোনালী ব্যাংক ও বিডিবিএল এবং শ্যামপুরের দায়িত্বে জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ছাড়া আরো বেশ কিছু ব্যাংক রাজধানীর পশুর হাটে জালনোট শনাক্তে মেশিন নিয়ে বসবে। এতে করে প্রতারক চক্রের সক্রিয়তা বন্ধ, জাল টাকার প্রসার রোধ ও সাধারণ জনগণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে আশা করা যায়।
সাধারণ জনগণের দুর্ভোগ ঠেকাতে পশুর হাটে জালনোট শনাক্তে মেশিন। দায়িত্বে সরকারী ও বেসরকারি ব্যাংকগুলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।