বাংলাদেশ সরকার মঙ্গলবার দেশের উপকূলীয় অঞ্চলের বাঁধ উন্নয়ন বিষয়ক এক প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার(আইডিএ) সঙ্গে ৪০ কোটি ডলারের একটি আর্থিক চুক্তিতে স্বাক্ষর করেছে। প্রকল্পের ৩০ কোটি ৭৫ লাখ ডলার দেবে আইডিএ। বাকি ২৫ লাখ আসবে বিশ্বব্যাংকের জলবায়ু বিষয়ক তহবিল থেকে। এই চুক্তির আওতায় গৃহীত প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় বাঁধগুলোর উন্নয়ন এবং উপকূলের সমুদ্রবাহিত নিচু এলাকাগুলোকে বন্যা ও ঝড়ের হাত থেকে সুরক্ষার ব্যবস্থা করা হবে। প্রকল্পের আওতায় ছয়টি উপকূলীয় জেলা যেমন, বাগেরহাট, খুলনা, সাতক্ষিরা, বরগুনা, পটুয়াখালি ও পিরোজপুরের ১৭টি নিম্নাঞ্চলে ৬শ কিলোমিটার বাঁধ উন্নত করা হবে। এর ফলে এসব নিচু এলাকার সাত লাখ ৬০ হাজার অধিবাসীকে বাঁধের আওতায় আনা সম্ভব হবে। বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, বর্তমানে বাংলাদেশের আশি লাখ মানুষ বন্যা ঝুঁকির মধ্যে বসবাস করছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা এক কোটি ৩৫ লাখে উন্নীত হবে। আর জলবায়ু পরিবর্তনের ফলে এর সঙ্গে যুক্ত হবে আরো ৯০ লাখ মানুষ। জলবায়ু পরিবর্তনের বিষয়টি কেবল পরিবেশ সংক্রান্ত ইস্যু নয়। এটি এখন অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে মৌলিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকাগুলো যেখানে ঘূর্ণিঝড়, বন্যা এবং জলচ্ছাসের ঝুঁকি রয়েছে জরুরিভিত্তিতে সেখানকার বাঁধ ব্যবস্থা উন্নতকরণ প্রয়োজন। এই প্রকল্পটি উপকূলীয় এলাকার লোকজনকে ঘূর্ণিঝড় ও বন্যা থেকে রক্ষার পাশাপাশি কৃষিজমির পরিমান বাড়িয়ে তাদের দারিদ্রতা হ্রাসেও সহায়তা করবে। ছয়টি জেলায় বসবাসকারি সাড়ে আশি লাখ মানুষ কৃষি উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তার মাধ্যমে এ প্রকল্পটি থেকে সারাসরি লাভবান হবে। সরকারের দীর্ঘমেয়াদী এই উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে গোটা উপকূলের বাঁধ ব্যবস্থা উন্নত হবে। আর এটি সফলভাবে পরিচালিত হলে এতে বিনিয়োগ বৃদ্ধি পাবে।
উপকূলীয় এলাকাবাসিকে ঘূর্ণিঝড় ও বন্যা থেকে সুরক্ষার জন্য বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের ফলে বিশ্ব ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার চুক্তি স্বাক্ষর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।