যে জামায়াত বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, স্বাধীনতার ৪২ বছর পর সেই দল এখনো এ দেশে রাজনীতি করে কি করে? বাংলাদেশে জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই। মানবতার বিরুদ্ধে অপরাধ করায় কাউকে ছাড় দেওয়া উচিত নয়। সবাইকে বিচারের মুখোমুখি করা উচিত। আইনের চোখে অপরাধী হলে সবার সাজা হওয়া উচিত। শেখ সাহেবের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মৃত্যুর পর ক্ষমতাসীনরাই জামায়াতকে পতনের মুখ থেকে টেনে তুলেছে। সেই ধারাটা এখনো অব্যাহত আছে। স্বাধীনতার পর গঠিত বাংলাদেশ সরকারের প্রথম সিদ্ধান্ত ছিল পাঁচটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। এর মধ্যে জামায়াতও ছিল। বাকি দলগুলো ছিল মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, নেজামে ইসলাম ও পাকিস্তান পিপলস পার্টি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় জামায়াতসহ বাকি দলগুলো কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে জামায়াতসহ এসব দলকে আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন। এসব দল শুধু বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করেনি, পাকিস্তানের হানাদার বাহিনীকে গণহত্যাসহ নানা ধরনের যুদ্ধাপরাধ ঘটানোর কাজে সরাসরি সহযোগিতা করেছিল। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে ধর্মের নাম ভাঙিয়ে সুবিধাবাদের রাজনীতি। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করায় এই ধর্মভিত্তিক দলটিকে এ দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া মোটেই উচিত নয়।
স্বাধীনতার বিরুদ্ধশক্তি যারা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।