সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ১ জুলাই থেকে এ সুবিধা পাবেন তারা। এ ক্ষেত্রে একজন সরকারি চাকুরে সর্বনিম্ন দেড় হাজার টাকা ও সর্বোচ্চ ছয় হাজার টাকা পাবেন। সরকারি চাকরিজীবী ছাড়াও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, সামরিক বাহিনীর সদস্যসহ জাতীয় বেতন-স্কেলভুক্ত সবাই এ সুবিধা ভোগ করবেন। গত রবিবার ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মহার্ঘ্য ভাতা কার্যকরের ধরন সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আগে পাওয়া সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ মূল বেতনের অর্ধেকের ওপর ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। আর পেনশন গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের ওপর ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। গত ১ জুলাই থেকে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার আগের দিন পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী পেনশনে গেছেন বা যাবেন, তারা মূল বেতনের সঙ্গে এই ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা পাবেন। এ ছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরাও একই হারে মহার্ঘ্য ভাতা পাবেন। আর জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিতে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে বিনা বেতনে ছুটিতে থাকাকালীন মহার্ঘ্য ভাতার এ সুবিধা পাওয়া যাবে না। এ ছাড়া অবসরে যাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০ ভাগ বা সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে না। উক্ত মহার্ঘ্য ভাতা পেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবন যাত্রার মান উন্নয়ন এবং বেতনের সাথে বাজার মুল্যের সামঞ্জস্যতা আসবে বলে আশা করা যায়।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবন যাত্রার মানের সঙ্গে বেতনের সামঞ্জস্যতা আনতে সরকারের মহার্ঘ্য ভাতার ঘোষণা। ১ জুলাই থেকে কার্যকর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।