সরকারি পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের পথ খুঁজে পেল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া মজুরি পরিশোধের অর্থ না থাকায় বিজেএমসিকে ৪০০ কোটি টাকার ঋণ দিয়ে সহায়তা করছে অর্থ মন্ত্রণালয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিজেএমসির শ্রমিকদের মজুরি কমিশনের বকেয়া পাওনার তৃতীয় ও চতুর্থ কিস্তি পরিশোধ বাবদ ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ছাড় করা অর্থ বিজেএমসির মিলগুলোর শ্রমিকদের মজুরি কমিশনের তৃতীয় ও চতুর্থ কিস্তির বকেয়া বাদে অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। ছাড় করা অর্থ বিজেএমসির অনুকূলে সরকারি ঋণ হিসেবে গণ্য হবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। মজুরি কমিশনের ঘোষণা অনুযায়ী ২০০৯ সালের জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ৫৮ শতাংশ হারে বর্ধিত মজুরি পাবেন। ২০১২ সালে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। এরই ধারাবাহিকতায় সরকার পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীদের বকেয়া তিন-চার কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত নেয়। সরকারের অর্থ মন্ত্রনালয়ের দেয়া ৪০০ কোটি টাকা ঋণে হতদরিদ্র শ্রমিকদের তৃতীয় ও চতুর্থ কিস্তির বকেয়া পরিশোধ করে তাদেরকে একটি আনন্দঘন ঈদ উপহার দেয়া সম্ভব হবে বলে আশা করা যায়।
আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে ৪০০ কোটি টাকা বরাদ্দ দিবে সরকার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।