somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষি উৎপাদন বৃদ্ধিতে মহাজোট সরকার সাফল্য এযাবৎ কালের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষি উৎপাদন বৃদ্ধিতে মহাজোট সরকার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। অতীতে কোন সরকারের আমলে এ রকম অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর পরই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হিসেবে দেশীয় উৎপাদন বাড়ানোর প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করে। মহাজোট সরকার ক্ষমতায় এসে কৃষি উৎপাদন বাড়াতে এ পর্যন্ত তিন দফা সারের দাম কমিয়ে আনা, ভাল বীজ সহজলভ্য করা, ডিজেলের মূল্যে কৃষককে ভর্তুকী দেয়া, ব্যাংক ঋণ সহজ করাসহ কৃষিতে ভর্তুকী বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এতে কৃষকরা ফসল উৎপাদনে উৎসাহী হয়েছে। ফলে সকল মৌসুমে প্রধান ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রথম দুই বছরেই কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার শতকরা তিন দশমিক ৫৭ (৩.৫৭%) থেকে চার দশমিক ৪৭ (৪.৪৭%) এ উন্নীত হয়েছে। বর্তমান সরকারের আমলে কৃষিখাতের গবেষণাতেও চমকপ্রদ সাফল্য এসেছে। বাংলাদেশের বিজ্ঞানীরা সোনালী আঁশ পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন। গবেষণা খাতে বাংলাদেশ এখন একটি গর্বের নাম। বিশ্বের যে কোনো জায়গায় পাটের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই উচ্চারিত হয় বাংলাদেশের নাম। কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (FAO) ‘সেরেস’ পদকে ভূষিত করেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×