somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে পুনরায় চালু হতে যাচ্ছে ঈশ্বরদী বিমান বন্দর।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধ থাকার ১৭ বছর পর আবার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দর চলতি বছরের শেষের দিকে চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ১৯৬২ সালে ঈশ্বরদীতে ৪৩৬ দশমিক ৬৫ একর জায়গার উপর বিমানবন্দর নির্মাণের প্রাথমিক কাজ শুরু করা হয়। সে সময়ে ২২ লাখ টাকা খরচ করে ডাকোটা-৩ বিমান চলাচলের উপযোগী করে রানওয়ে তৈরি করা হয়। ১৯৬৬ সালে কংক্রিটের রানওয়ে তৈরি করে ডাকোটা-৩ বিমান চলাচল বন্ধ করে চালু করা হয় ফকার-২৭। সেই সময়ে উত্তরবঙ্গের সাথে জরুরি অবস্থা মোকাবেলায় আমেরিকান সি-১৩০ বিমান এই বন্দর থেকে উঠানামা করানো হতো। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধাবস্থায় ঈশ্বরদী বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধপরবর্তী ৭২-এ বিমানবন্দরটি মেরামত করে আবার ঈশ্বরদী-ঢাকা রুটে প্রথমে ডিসি-৩ এবং পরে এফ-২৭ বিমান চলাচল শুরু করে। ১৯৭৯ সালে খোঁড়া যুক্তি দেখিয়ে কর্তৃপক্ষ বিমানবন্দরটিতে বিমান চলাচল বন্ধ করে দেয়। বিমানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে বিমানের ভাড়া বৃদ্ধি এবং সময়সূচী পরিবর্তন করলে এই অঞ্চলের যাত্রীরা চরম দূর্ভোগের মুখে পতিত হন। ফলে সে সময়ে বিমানের যাত্রী হ্রাস পায় ব্যাপক হারে। স্বল্প খরচে বিমানের যাত্রীরা বাস যোগে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা শুরু করেন। ঈশ্বরদী বিমানবন্দরের আওতায় পাবনা ও কুষ্টিয়ার টিকিট বিক্রির শাখা অফিস বন্ধ করে দেয়া হয় ওই সময়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় পরিত্যক্ত অবস্থায় ঈশ্বরদী এবং উত্তর-দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে ঈশ্বরদী বিমানবন্দরে ১৯৯৪ সালের ১৭ জুলাই প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার শুরু করা হয়। সেই সময় সপ্তাহে রোববার ও বুধবার ঈশ্বরদী-রাজশাহী-ঢাকা রুটে বিমান চলাচল করতো। নিয়মিত ভাবে প্রায় তিন বছর বিমান চলাচলের পর লোকশানের অজুহাত দেখিয়ে ১৯৯৬ সালে ১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরদী বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের শেষের দিকে বিমান বন্দরটি চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আর এটি পুনরায় চালু হলে উত্তরবঙ্গের জনগণের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×