বিএনপি, জামায়াত-শিবিরের হরতাল, অবরোধ ও নৈরাজ্যের মধ্য দিয়েও জাতীয় রপ্তানি আয় বেড়েছে ২৩৫ কোটি ডলার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেশে বিরোধীদল বিএনপি, জামায়াতে ইসলাম এবং হেফাজতে ইসলামের ডাকা হরতাল, অবরোধ সত্ত্বেও চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) আগের অর্থবছরের এই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ২৩৫ কোটি ডলার। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৪৩৩ কোটি ডলার। তবে লক্ষ্যমাত্রার তুলনায় আয় হয়েছে ৩ দশমিক ৩৩ শতাংশ। এ সময়ে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫১৬ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসে মোট আয় হয়েছে ২২০ কোটি ডলার। আয়ের এ পরিমাণ আগের বছরের এই মাসের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে ওভেন ও নিট দুই পণ্যেরই প্রবৃদ্ধি বেশ ভালো। এর মধ্যে ওভেন পণ্যে প্রবৃদ্ধির পাশাপাশি লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেড়েছে। প্রবৃদ্ধি দাড়িয়েছে ১৪ দশমিক ১০ শতাংশ। লক্ষ্যমাত্রা থেকে ১০ কোটি ৩৬ ডলার বেড়ে ওভেনের রফতানি আয় দাড়িয়েছে ৯৯২ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের এই সময়ে তুলনায় প্রায় ১২৩ কোটি ডলারের বেশি। তবে এ আয় গত বছরের এই সময়ের তুলনায় ৮২ কোটি ডলার বেশি। চলতি বছরে তাজরিন, রানা প্লাজার দুর্ঘটনার পরও দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গণতন্ত্র, আইনের সুসাশন বজায় থাকলে জাতীয় রপ্তানি আয় উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং দেশের অগ্রগতি অবশ্যই সাধিত হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।