somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি পেতে চান সাধারণ মানুষ, তারা সুখে-শান্তিতে দুই বেলা দুমুঠো খেয়ে-পরে বাঁচতে চান, আমরা কি পারিনা সবাই একত্রিত হয়ে লক্ষ্য মাত্রা অর্জন করতে?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানির কতিপয় ধর্ম বা বৈশিষ্ট্য আছে এবং এ বিষয়ে আমরা কম-বেশি অবগত। যেমন পানিকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে, পানির উপরিতল সব সময় সমতল, পানি সব সময় ওপর থেকে নিচ দিকে প্রবাহিত হয়, পানির কোনো বর্ণ বা গন্ধ নেই ইত্যাদি। ঠিক তেমনি ক্ষমতারও কিছু নেতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। যেমন- একজন সাধারণ মানুষের হাতেও বন্দুক তথা ক্ষমতা থাকলে তার চোখ থাকে আকাশের পাখ-পাখালির দিকে, হাতে ক্ষমতা থাকলে তা অপব্যবহার হওয়ার আশংকা থাকে বা ক্ষমতার অপব্যবহার হয় এবং যদি চরম ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতার চরম অপব্যবহারের আশংকা থাকে বা চরম অপব্যবহার হয়। বাংলাদেশের জনগণের ভাগ্য এতই খারাপ যে, এখানকার জনগণকে প্রাকৃতিকভাবে সংঘটিত হওয়া সুনামিতেও বিপর্যস্ত হতে হয়, আবার তার চেয়ে বেশি বিপর্যস্ত হতে হয় ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সুনামিতে। প্রাকৃতিক পর্যায়ের সুনামি বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এ দেশের সাধারণ মানুষ কিছুদিন পর পর রেহাই পেলেও এ ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সুনামির হাত থেকে যেন কিছুতেই পরিত্রাণ পাচ্ছেন না তারা। আর এ দেশে রাজনৈতিক সুনামির জোর এতই প্রবল ও ভয়ংকর যে, তা কয়েক বছর আগে জাপানে প্রাকৃতিকভাবে সংঘটিত সুনামিকেও যেন হার মানায়। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পুড়িয়ে মারা, মানুষকে পেট্রল বোমা মেরে হত্যা করা, হরতাল-অবরোধ ডেকে মানুষকে চরম দুর্ভোগ ও হয়রানিতে ফেলা, দেশের সার্বিক শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা, দেশের উন্নয়ন ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত করা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা- এসব কি কখনও কারও কাম্য হতে পারে? নিশ্চয় না। অথচ বাংলাদেশে ক্ষমতার জন্য কতিপয় রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ক্যাডারদের দ্বারা এগুলোর সবকিছুই এখন প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। তাই দেশের এহেন মুহূর্তে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে- যেন এ দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সুনামির হাত থেকে চিরতরে রক্ষা পান, সুখে-শান্তিতে দুই বেলা দুমুঠো ভালোভাবে খেয়ে-পরে বাঁচতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×