বাংলাদেশ সেনাবাহিনীকে যুগোপযোগী করতে গোলন্দাজ (আর্টিলারি) ও পদাতিক (ইনফ্যান্ট্রি) বাহিনীর হাতে বহু প্রতীক্ষিত সেলফ প্রপেলড (এসপি) গান ও ট্যাংক বিধ্বংসী মেটিস এম-ওয়ান ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সেনাবাহিনীতে একটি নতুন দিগন্তের সূচনা হলো। বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র এসপি ইউনিট আর্টিলারি কোরের ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারিকে সার্বিয়ার তৈরি ১৫৫ মি.মি. নোরা বি-৫২ এসপি গান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কাছে রাশিয়ার তৈরি মেটিস এম-ওয়ান ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি চীনের তৈরি ট্যাংক বিধ্বংসী অস্ত্র পিএফ-৯৮ ও তুরস্কের তৈরি হালকা সাঁজোয়া যান ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এবং সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের লোকেটিং উইংয়ের কাছে হস্তান্তর করেন। অত্যাধুনিক কামান, মিসাইল, সাঁজোয়া যান ও সরঞ্জামাদি যুক্ত হওয়ায় গোলন্দাজ ও পদাতিক কোর তথা বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্যের মনোবল অনেকাংশে বৃদ্ধি পাবে। একটি সুপ্রশিক্ষিত ও অত্যাধুনিক সরঞ্জামসমৃদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অত্যাধুনিক হেলিকপ্টার, চতুর্থ প্রজন্মের ট্যাংক, এপিসি, ক্ষেপণাস্ত্র, উইপেন লোকেটিং রাডার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এ ছাড়া মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমসহ আরো অনেক অত্যাধুনিক সমরাস্ত্রের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা শিগগিরই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সংযোজিত হবে। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্যও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হয়েছে। এসব অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন ফোর্সেস গোল-২০৩০ অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে।
সেনাবাহিনীতে যোগ হলো এসপি গান ও মেটিস ক্ষেপণাস্ত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।