বাংলাদেশ সরকারের নিরলস প্রচেষ্টার কারণে দীর্ঘ সাত বছর পর আরব দেশগুলোর মধ্যে ধনী রাষ্ট্র কুয়েতের শ্রম বাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য আবার উন্মুক্ত হল। তৈলসমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনীদেশ কুয়েত। এক কুয়েতি দিনার বাংলাদেশি মুদ্রায় ২৮০ টাকা প্রায়, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশি শ্রমিকদের জন্য আগে সেখানকার শ্রমবাজার উন্মক্ত থাকলেও বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততা, অবরোধ, দূতাবাসে হামলা, অবৈধভাবে কুয়েত প্রবেশসহ আরো বিভিন্ন অভিযোগে ২০০৬ সালের অক্টোবর থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য কুয়েতের শ্রম বাজার বন্ধ হয়ে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সেদেশের বাজার খুলে দেওয়ার জন্য দেনদরবার চলতে থাকে। অবশেষে কুয়েতের শ্রম বাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য আবার উন্মুক্ত হল। সর্বোপরি একটি এগ্রিকালচার কোম্পানিতে শতাধিক বাংলাদেশী কর্মী নিয়োগ পেয়েছেন। আরো বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশি কর্মীর নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে। বাংলাদেশ থেকে কোনো কর্মীর নিয়োগ প্রক্রিয়া যেন কোনো ধরনের ভিসা ট্রেডিং না হয়, সে বিষয়ে প্রবাসী কর্মসংস্থান মন্ত্রালয় সজাগ রয়েছে। তাছাড়া বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কল্যাণে এবং বিভিন্ন বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধিতে বর্তমান সরকার বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। তার মধ্যে প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসে হেল্পলাইন চালু, চিকিৎসকদের সহায়তায় স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম তত্ত্বাবধায়ন ও এ মাসের ১৮ এপ্রিল থেকে কুয়েত রেডিওতে নিয়মিত বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার প্রভৃতি। কুয়েতের বন্ধ শ্রম বাজার উন্মক্ত ও প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় প্রবাসী কর্মসংস্থানে অর্থনৈতিক সমৃদ্ধ হবে বাংলাদেশ।
বাংলাদেশ সরকারের নিরলস প্রচেষ্টায় আরব দেশগুলোর মধ্যে ধনী রাষ্ট্র কুয়েতের শ্রম বাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।