শ্রমিকদের রক্তের দাগ লেগে থাকা পোশাক পশ্চিমারা কিনবে না বলে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর রবার্ট মেনেন্দেজ। এগুলো কোন সতর্ক বার্তা নয় এটা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের দেশ বিরোধী ষড়যন্ত্রের ফসল। কেননা বেগম জিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কাছে এসব দেশে বাংলাদেশি রফতানি পণ্যের জিএসপি সুবিধা বাতিল করে বর্তমান সরকারের চলমান গণতান্ত্রিক শাসনের বিপক্ষে শাস্তি আরোপ করার মিনতি জানান। এটা বাংলাদেশের জনগণের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার শামিল। খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতের জনবিচ্ছিন্নতার জন্য কেন বাংলাদেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে? বেগম জিয়া অনেক বছরই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তিনি নিশ্চয়ই জানেন বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) দোহা এজেন্ডা অনুযায়ী অনুন্নত সদস্য রাষ্ট্র হিসেবে উন্নত দেশের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার/ জিএসপি সুবিধা এমনিতেই পাওয়ার অধিকার রাখে। এটা ইউরোপীয় ইউনিয়ন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি বিশেষ কোন করুণা নয়। গণআন্দোলনের উপর আস্থা না রেখে কেন বেগম জিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দ্বারস্থ হলেন? গণতন্ত্র মানে যদি হয় জনগণই ক্ষমতার উৎস, তাহলে সেই জনগনের উপর বাংলাদেশের নেতাদের আস্থা কই? জনগণকে উপেক্ষা করে ক্ষমতার পালাবদলে সাম্রাজ্যবাদীদের সাহায্য প্রার্থনা করে বেগম জিয়া প্রমাণ করলেন গণতন্ত্র তিনি নিজেই বিশ্বাস করেন না, বিশ্ব পরাশক্তির দাসত্ব, দালালী করে তাদের সবরকম অন্যায্য এবং অবৈধ হুকুম মেনে চলে বাংলাদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ, তেল-গ্যাস-বন্দর, বাংলাদেশের বাজার সব কিছু পরাশক্তির বহুজাতিক কোম্পানির কাছে নিরঙ্কুশভাবে তুলে দিতে রাজি হলেই মার্কিন যুক্তরাষ্ট্র তাকে তথাকথিত গণতান্ত্রিক মসনদে বসিয়ে দিবেন বলেই বেগম জিয়ার বিশ্বাস ! পরাশক্তির হস্তক্ষেপ কামনা করে জানিয়ে দিলেন তিনি এখন আর জাতীয়তাবাদের উপরও আস্থা রাখেন না। দেশের বিরোধী দলের প্রধান যিনি আগে বাংলাদেশের সরকারপ্রধানও ছিলেন তাঁর এভাবে সাম্রাজ্যবাদী শক্তির কাছে প্রকাশ্য সাহায্য কামনা বাংলাদেশের রাজনীতিতে পরাশক্তির চলমান খবরদারীকে নিরংকুশ করে তুলবে! ডঃ মোঃ ইউনুস যিনি বাংলাদেশের নোবেল বিজয়ী একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তিনিও শেষ পর্যন্ত খালেদার হয়ে স্বয়ং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করতে লবিং করেছিলেন। কল্পনায়ও আনা যায়না এমন ব্যক্তিত্ব কিভাবে তার নিজের দেশকে এমন অভাবনীয় ক্ষতির মুখে ঠেলে দিতে পারে!
শ্রমিকদের রক্তের দাগ লেগে থাকা পোশাক পশ্চিমারা কিনবে না বলে সতর্ক বার্তা-যুক্তরাষ্ট্রের। এটা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের দেশ বিরোধী ষড়যন্ত্রের ফসল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।