কয়লাচালিত আরও একটি বড় বিদ্যুত কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। চায়না হুদিয়ান হংকং কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের মধ্যে এমওইউটি স্বাক্ষরিত হয়েছে। বড় বিদ্যুত কেন্দ্র নির্মাণে চীনা কোন প্রতিষ্ঠানের সঙ্গে এটি বাংলাদেশী সংস্থার দ্বিতীয় সমঝোতা স্মারক। প্রতিটি কেন্দ্রই হবে এক হাজার ৩২০ মেগাওয়াটের। দেশের বিদ্যুত খাতে সহায়তা বৃদ্ধির জন্য চীনের সঙ্গে সরকারের যে সমঝোতা স্মারক রয়েছে তার আলোকেই এটি করা হলো। হুদিয়ান হংকং এবং পিডিবি যৌথভাবে কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করবে। কয়লা খালাসের জন্য সমুদ্রে পর্যাপ্ত গভীরতা থাকা এবং আশপাশে বড় বনভূমি না থাকায় পরিবেশবাদীদেরও এ বিষয়ে কোন আপত্তি নেই। বিদ্যুত উৎপাদনে মিশ্র জ্বালানির ব্যবহার এবং বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে সরকার কয়লাচালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে। সরকার যৌথ উদ্যোগে এ ধরনের বড় চারটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। সরকার বিদ্যুত উৎপাদনে গ্যাসের ওপর চাপ কমাতে চাচ্ছে। এ জন্য বিকল্প উৎস কয়লা, পরমাণু বিদ্যুত কেন্দ্র এলএনজিভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের দিকে অগ্রসর হচ্ছে। ২০০৯ সালে দেশে বিদ্যুত উৎপাদনের অবস্থা খুবই খারাপ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিদ্যুত উৎপাদনে মহাপরিকল্পনা হাতে নেয়। সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। ফলে বিদ্যুত সঙ্কট ক্রমান্বয়ে কমে আসছে। এ প্রকল্পে আল্ট্রাসুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে পরিবেশ দূষণ সর্বনিম্ন পর্যায়ে থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে বিদ্যুতের যে সংকট রয়েছে তা অনেকাংশে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
আল্ট্রাসুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ সর্বনিম্ন পর্যায়ে রেখে সংকট মোকাবেলায় বড় বিদ্যুত কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।