রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিতর্কিত সংগঠন হেফাজতের ভয়াবহ তান্ডবের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল। হেফাজতের লাগাতার অবস্থান সরাতে ৫ মের সেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনার বর্ষপূর্তিতে চট্টগ্রামের বাইরে কোন কর্মসূচীর পক্ষে নন সংগঠনটির আমির আহমদ শফী। কিন্তু তার এই অবস্থানের পরেও রাজধানীতে মিছিল সমাবেশের নামে মাঠে নামতে চায় হেফাজতের শরিক বিভিন্ন উগ্রবাদী সংগঠন। ভয়াবহ সেই তান্ডব চালাতে গিয়ে নিহতদের শহীদ আখ্যা দিয়ে যে কোন মূল্যে ০৫ই মে-২০১৪ শাপলা চত্বরে সমাবেশ করার হুমকি দিয়েছে খেলাফত আন্দোলন, খেলাফত ইসলামী, নেজামে ইসলামীসহ হেফাজত নিয়ন্ত্রিত বেশ কিছু উগ্রবাদী মাদ্রাসার নিয়ন্ত্রকরা। জামায়াত-বিএনপি জোটের অন্তর্ভুক্ত হেফাজতের সব শরীক সংগঠনই মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। শান্তিপূর্ন কর্মসূচীর নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে হেফাজতের শরীক বিভিন্ন উগ্রবাদী সংগঠন। যদিও শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে আবেদনও করেছে খেলাফত আন্দোলন, খেলাফত ইসলামী, নেজামে ইসলামীসহ হেফাজত নিয়ন্ত্রিত বেশ কিছু উগ্রবাদী মাদ্রাসার নিয়ন্ত্রকরা। এরা হেফাজতের ব্যানারেই আগামীকাল মাঠে নামতে চায়। সে অনুসারে একাধিক বৈঠকও করেছেন নেতারা। এমনকি প্রশাসন অনুমতি না দিলেও মাঠে নামার চেষ্টা করবে হেফাজতের শরীক সংগঠনগুলো। কিন্তু দেশবাসী তাদের আন্দোলনের নামে বারবার দেশে অরাজক পরিস্থিতির মুখোমুখি হতে চায় না। দেশের মানুষ শান্তি চায়, পবিত্র ধর্মের দোহাই দিয়ে কোন সংগঠন আন্দোলনের নামে সাধারন মানুষের জানমালের ক্ষতি করুক এটা আমরা সাধারণ জনগণ চাইনা। সুতরাং তাদেরকে রুখতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে যেয়ে শক্ত অবস্থানে প্রতিহত করতে হবে।
সাবধান! আবারো মিছিল সমাবেশের নামে মাঠে নামতে চায় হেফাজতে ইসলাম ও তার শরীক দল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।