somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলের প্রাতিষ্ঠানিক ও সার্বিক কার্যক্রমের দক্ষতা বাড়াতে এবং লাকসাম-আখাউড়া ডাবল লাইন নির্মাণে এডিবি ৪ হাজার ৪শ’ কোটি টাকা ঋণ দেবে

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাকসাম-আখাউড়া ডবল রেল লাইন স্থাপন প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের বিনিয়োগ করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি ঋণ দিচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। এ ছাড়া সহযোগী অর্থায়নকারী হিসেবে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) বিনিয়োগ করছে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। এ ঋণ নিয়ে এডিবির সঙ্গে নেগোসিয়েশন শেষ হয়েছে। সংস্থাটির মোট ঋণের মধ্যে এশিয়ান ডেভলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে একেবারেই সহজ শর্তে পাওয়া যাবে প্রায় ৮৪০ কোটি টাকা আর অর্ডিনারি রিসোর্স ফান্ড (ওসিআর) থেকে পাওয়া যাবে প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপনে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেগোসিয়েশন হওয়ার পর প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হলে চুক্তি স্বাক্ষর করা হবে। লাকসাম-আখাউড়া ডবল লাইন স্থাপন প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৬ হাজার ৪৪০ কোটি টাকা। এর মধ্যে এডিবি ও ইআইবির অর্থায়নের বাইরে বাকি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার। এ প্রকল্পের মাধ্যমে একটি নতুন করে ৭২ কিলোমিটার ডবল লাইন স্থাপনের পাশাপাশি বিদ্যমান লাইনগুলোর সংস্কার করা হবে। সহজ শর্তের এ ঋণের সুদের হার ২ শতাংশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।
অন্যদিকে রেলের প্রাতিষ্ঠানিক ও সার্বিক কার্যক্রমের দক্ষতা বাড়াতে রেলওয়ে সংস্কার প্রকল্পেও সহায়তা দিচ্ছে এডিবি। ২৫১ কোটি ২৫ লাখ টাকা ব্যয় সংবলিত এ প্রকল্পের কাজ শুরু হয় ২০০৬ সালে। যাতে উন্নয়ন সংস্থা এডিবি ২০১ কোটি টাকার সহজ শর্তে ঋণ দিয়েছে। সংস্থাটির অর্থায়নে বাংলাদেশ রেলওয়ে সেক্টর ইমপ্রভমেন্ট শীর্ষক দুটি উপ-প্রকল্প চলমান রয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও রেল খাতের সংস্কার প্রকল্পের অগ্রগতি আশানুরূপ। অন্যদিকে প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে এডিবি নতুন কৌশল নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইতোমধ্যেই এ বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী সংস্থা। এশীয় উন্নয়ন তহবিল থেকে রেয়াতি সুবিধায় সর্বাধিক ঋণ গ্রহণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। রেলের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া প্রকল্পগুলো পূর্ণরূপে বাস্তবায়িত হলে রেল যোগাযোগ ব্যবস্থায় ঈর্ষনীয় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×