somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্জিত সমুদ্রসীমার অফুরন্ত সম্পদ কাজে লাগিয়ে দেশের জাতীয় উন্নয়ন ছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে নৌবাহিনী ও কোস্টগার্ডের উপর সরকারের বিশেষ নির্দেশনা

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই প্রতিবেশীর সঙ্গে সমুদ্রসীমার বিরোধ আন্তর্জাতিক সালিশে মিয়ানমার ও ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে মোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও খনিজ সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর সামনে এসেছে নবলব্ধ সামুদ্রিক এলাকা কার্যকরভাবে জাতীয় নিয়ন্ত্রণে রাখা ও সীমানার নিরাপত্তা বিধান করার প্রশ্ন। দেশের স্থলভাগের প্রায় সমান আয়তনের বিশাল এই জলসীমা নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এর মধ্যে রয়েছে নৌবাহিনীর সরঞ্জাম ও লোকবল বৃদ্ধি এবং নতুন একটি কমান্ডো ইউনিট গঠন। ঘাঁটি ও ক্যাম্প এবং লোক নিয়োগের পরিকল্পনা রয়েছে। সমুদ্রসীমায় নিরাপত্তার সমস্যা জলদস্যু, অবৈধ মত্স্য শিকারি, অস্ত্র ও মাদক চোরাচালানিসহ নানা রকম অপরাধীদের দিক থেকেও আসে। এই অপরাধীরা সাধারণত অনেক শক্তিশালী ও দুর্ধর্ষ। নিজেদের স্বার্থরক্ষায় নিরীহ মানুষকে খুন করতেও দ্বিধা করে না তারা। তাদের সব ধরনের অপরাধী কর্মকাণ্ড রুখতে ইতোমধ্যে পুরনো বেশ কিছু জাহাজ বাদ দিয়ে নতুন জাহাজ সংযোজন ও বঙ্গোপসাগরের ওই এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বঙ্গোপসাগরে জলদস্যু, অস্ত্র-মাদক ও মানব পাচারকারীসহ সব ধরনের অপরাধী কর্মকাণ্ড রুখতে সরকারের নির্দেশে নতুন একটি কমান্ডো ইউনিট গঠন করেছে নৌবাহিনী। এর নাম হবে ‘স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ’। সাগরের অফুরন্ত সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি কীভাবে আরও গতিশীল করা যায়, সে ব্যাপারেও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করছে সরকার যা আমাদের জাতীয় অর্থনীতিকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করবে।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×