somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবের প্রেক্ষিতে মহেশখালীর বিদ্যুৎ হাবে হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহেশখালীর বিদ্যুৎ হাবে হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিদ্যুৎ হাবে সরকার প্রাথমিকভাবে পাঁচ হাজার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। যা পর্যায়ক্রমে বৃদ্ধি করে ১০ হাজার মেগাওয়াট করা হবে। এখন পর্যন্ত দুই হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইউএই এর প্রস্তাব চূড়ান্ত হলে আরও এক হাজার মেগাওয়াট বৃদ্ধি পাবে। ইতোমধ্যে আরব আমিরাতের প্রস্তাবের প্রেক্ষিতে মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ কেন্দ্রটির সব বিনিয়োগ আরব আমিরাত করতে চাইলেও কিভাবে কেন্দ্রটি নির্মাণ করা হবে সে সম্পর্কে এখনও আলোচনা হয়নি। কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিনিয়োগ পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। প্রতিশ্রুতি দিলেও এখনও কোন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অর্থায়ন নিশ্চিত হয়নি। সরকারী-বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারীর কেউ এখনও পর্যন্ত কেন্দ্র নির্মাণের কাজ শুরু করতে পারেনি। সঙ্গত কারণে এইখাতে কেউ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ সুবিধা দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে। এসব বিষয়কে মাথায় রেখে পিডিবির পক্ষ থেকে আরব আমিরাতের প্রস্তাবটি অনুমোদনের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়। ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শাহীর প্রস্তাবে বলা হয়েছে তাঁর দেশ বাংলাদেশে একটি এক হাজার মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়। যার সব বিনিয়োগই আরব আমিরাত করবে। এখান থেকে তারা পিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করতে চায়। তাদের আগ্রহের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র করতে পাঁচ নম্বর ব্লক বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিদ্যুৎ বিভাগ এ বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছে। সরকার মহেশখালী এলাকায় প্রতিটি এক হাজার ২০০ মেগাওয়াট থেকে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। প্রকল্প বাস্তবায়নে এরইমধ্যে পাঁচ হাজার একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশীয় ও আমদানিকৃত কয়লা দিয়ে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশীয় কয়লা দিয়ে ১১ হাজার ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০১৮ সালের ডিসেম্বরে উৎপাদনে আসার কথা রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×