প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে সয়াবিন। বর্তমান সরকারের আমলে যুক্ত হলো রপ্তানিখাতে নতুন পণ্য
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই প্রথম সয়াবিন রপ্তানি করছে বাংলাদেশ। এর সঙ্গে যুক্ত হলো রপ্তানি খাতে নতুন এক পণ্য। যে পণ্যটির চালান এরই মধ্যে চীনে পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে এসিআই লিমিটেড ১২০ টন সয়াবিন পাঠিয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে চীনে রপ্তানি করা হচ্ছে পণ্যটি। পরবর্তী পর্যায়ে অন্য দেশে রপ্তানি করা হবে। এক্ষেত্রে পণ্যটির মূল্য এবং সম্ভাবনার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। যদি রপ্তানির অপার সম্ভাবনা থাকে তাহলে এ পণ্যটি অন্যদেরও রপ্তানি করার ব্যাপারে উৎসাহিত করবে বাংলাদেশ সরকার। এদিকে রপ্তানিকারকরা যাতে নির্বিঘ্নে সয়াবিন রপ্তানি করতে পারে সে ব্যাপারে রপ্তানি উন্নয়ন ব্যুরো সহযোগিতা করবে বলে জানা গেছে। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় এ পণ্যটি রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দূর করার ব্যাপারে উদ্যোগ নেবে। এর পাশাপাশি নগদ প্রণোদনাসহ শুল্ক ও অশুল্ক বাধা অপসারণের ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার। দেশে সম্ভাবনাময় এ ফসলটির আবাদ ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত ক্রমান্বয়ে বাড়ছিল। কিন্তু গত কয়েক বছরে দাম না পাওয়ায় আগ্রহ হারাতে থাকেন কৃষকরা। ২০০৯-১০ অর্থবছরে প্রায় ৭০ হাজার টন সয়াবিন উৎপাদন হলেও গত অর্থবছরে তা ৬৪ হাজার টনে নেমে আসে। বর্তমানে ১ লাখ হেক্টরের বেশি জমিতে ফসলটির আবাদ হচ্ছে। উৎপাদিত সয়াবিন থেকে ১০-১৫ হাজার টন মানুষের খাদ্য তৈরিতে ব্যবহার হচ্ছে। বাকি ব্যবহার হচ্ছে পোলট্রি খাদ্য হিসেবে। তাছাড়া দেশে সয়াবিন প্রক্রিয়াকরণ মেশিন না থাকায় পুরোপুরি প্রাণী খাদ্যের কোম্পানিগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। আর কোম্পানিগুলো দেশে উৎপাদিত সয়াবিনের পরিবর্তে আমদানিতেই বেশি নজর দিচ্ছে। এতে সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন দেশের উৎপাদকরা। এ অবস্থায় রপ্তানি বাড়ানো হলে কৃষকের সুদিন ফিরে আসবে। দেশে সিংহভাগ সয়াবিন উৎপাদন হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালী জেলায়। উপকূলীয় অঞ্চল এবং সিলেটের কিছু এলাকা সয়াবিন চাষের আওতায় আনা গেলে প্রতি বছর ফসলের উৎপাদন ২০ থেকে ২৫ লাখ টনে উন্নীত করা সম্ভব। এর মাধ্যমে পুষ্টি চাহিদার পাশাপাশি বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি ব্যয় কমানো সম্ভব। দেশও অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন