somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূলতঃ দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র পাল্টে যায়, যার ধারাবাহিকতা এখনও চলছে

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৬ সালে ১/১১ এর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলো, তারা তাদের আইনসম্মত ৩ মাসের ক্ষমতাকে বৃদ্ধি করে দুই বছর পর্যন্ত বারিয়েছিল। শোনা যায়, অগণতান্ত্রিক মাইনাসের ফর্মুলা নিয়ে তারা ১০ বছর ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তত্বাবধায়ক সরকারের বিধান আরেকবার অগণতান্ত্রিক ক্ষমতা চর্চার নজির স্থাপন করলো এবং তত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে দেখা দিল। ২০০৮ সালের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পুনরুজ্জীবন ও সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী জঙ্গীবাদীদের উচ্ছ্বেদ করার অঙ্গীকার নিয়ে আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন করলো। ২০১৩ সালের নির্বাচনে কোন সংলাপ-সমঝোতায় রাজী না হয়ে বিএনপি নির্বাচন বয়কট করে সরকার পতনের আন্দোলন শুরু করে মানুষ হত্যার অপরাজনীতি শুরু করলো। কিন্তু নির্বাচন ঠেকাতে পারলো না। মহাজোট সরকার পুনঃনির্বাচিত হয়ে ২০১৯ সাল পর্যন্ত দেশ শাসন করার বৈধতা পেল। ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূলতঃ দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র পাল্টে যায়, যার ধারাবাহিকতা এখনও চলছে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের দৃষ্টিগোচর চিত্র ইতোমধ্যে মানুষের নিকট প্রতিফলিত হতে শুরু করেছে।
২০০৮ সালের মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, দেশ থেকে সাম্প্রদায়িক জঙ্গীবাদী স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিক পতন ঘটানোর কর্মসূচিও বাস্তবায়ন হচ্ছে পাশাপাশি। সেকারণে স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠীও হাত পা গুটিয়ে বসে নেই। তারা আবারও ফিরে আসার চেষ্টা করছে, আর তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার মাধ্যমে বিএনপিও সাম্প্রদায়িক, জঙ্গীবাদী স্বাধীনতাবিরোধী রাজনীতির সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে পড়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পুনরুজ্জীবিত করা এবং স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিক পতনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হয়ে দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে পরিচালিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবনের অনিবার্য ও চূড়ান্ত এই সংগ্রামে সবাইকে সচেতন থেকে স্বাধীনতাবিরোধীদের পরাস্ত ও প্রতিহত করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×