খালেদা জিয়া-জামায়াত-শিবির, পাকিস্তান ও আল কায়েদার মিলিত শক্তির কাছে বাঙ্গালী জাতি হেরে যাবে না
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০১ সালে বেগম জিয়ার চারদলীয় জোট সরকার ক্ষমতাসীন হবার পর তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার যে চাপ পুরো দেশে পড়েছিল তার ফলে বাড়ি-ঘর, জমি-জমা, হাট-বাজার, খাল-বিল দখল করাতেই শেষ হয়নি। এদের হাতে জন্ম নেয় জঙ্গীবাদ, ধর্মান্ধতা, মৌলবাদ ও পাকিস্তানপ্রীতি। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনও আমরা আরও চরম সন্ত্রাসের প্রকাশ দেখি। আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধীদের বিচারের সূচনা করে তখন থেকেই দেশজুড়ে সহিংসতা ও জঙ্গীবাদের চরম প্রকাশ ঘটতে থাকে। বিশেষ করে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে পুরো বছরটি আমরা বিএনপি-জামায়াত-শিবির জোটের যেসব ঘৃণ্য অপকর্ম দেখেছি তার সঙ্গে কেবল ১৯৭১ সালে তাদেরই করা চরম হত্যাযজ্ঞেরই তুলনা চলে। আমরা এখন লক্ষ্য করছি যে, দেশে যুদ্ধাপরাধীর বিচারে পাকিস্তানের গায়ে জ্বালা ধরে। আমরা আবারও দেখেছি যে, বাংলাদেশকে আলকায়েদা হুমকি দেয়। আমাদের উপলব্ধি করার সময় হয়েছে যে, এর সবকিছুই একাত্তরের সূত্রে গাঁথা। আমরা একাত্তরে যাদের পরাজিত করেছি তারা এখনও সেই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। ওরা দেশের হোক বা দেশের বাইরের হোক বাঙালী জাতিসত্তাকে মেনে নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। আমারা আরও বুঝতে পেরেছি যে, দেশী-বিদেশী এসব অপশক্তি বাঙালীদের এই রাষ্ট্রটির অস্তিত্বকেই মানতে পারছে না। ধর্মকে তারা এই রাষ্ট্রটিকে ধ্বংস করার জন্যই ব্যবহার করছে। এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাষ্ট্রের ভিতটিকে সমূলে উপড়ে ফেলাটাই তাদের লক্ষ্য। কিন্তু এদের বোঝা উচিত যে, বাঙালীর ভাষা-সাহিত্য-সংস্কৃতির ভিত এত দুর্বল নয় যে, খালেদা জিয়া-জামায়াত-শিবির, পাকিস্তান ও আল কায়েদার মিলিত শক্তির কাছেও এই জাতি হেরে যাবে। আমরা বাংগালীজাতি কখনও হারিনি, কখনও হারবো না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন