তৃণমূলে হাসপাতাল আছে, আছে স্বাস্থ্যকেন্দ্রও। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে তোলা হয়েছে পাঁচ সহস্রাধিক কমিউনিটি হেলথ সেন্টারও। বিনামূল্যে সরকারীভাবে সরবরাহ করা হচ্ছে পর্যাপ্ত ওষুধ। সবই আছে কিন্তু নেই শুধু চিকিৎসক। গ্রামাঞ্চলে চিকিৎসক নিয়োগ দেয়া হলেও তারা থাকতে চান না। নিয়োগ পেলেও চিকিৎসকরা কর্মস্থলে থাকেন গরহাজির। চিকিৎসকের অভাবে তৃণমূলের সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা বঞ্চিত থেকেছেন স্বাধীনতার ৪৩ বছর ধরেই। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। সারাদেশে চিকিৎসক সঙ্কট দূর করতে দেশে প্রথমবারের মতো একযোগে ৬ হাজার ২২১ জন চিকিৎসক সরকারী চাকরি পাচ্ছেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এই বিপুলসংখ্যক চিকিৎসককে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একসঙ্গে এই বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগকে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন দেশের সর্বস্তরের জনগণ, পাশাপাশি তারা আশা করছে এ নিয়োগ সম্পন্ন হলে দেশের হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আর কোন চিকিৎসকের অভাব থাকবে না। স্বাস্থ্যসেবা পেতে আর গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে ছুটতে হবে না শহর অভিমুখে। গ্রামে বসেই দেশের মানুষ এখন থেকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। স্বাধীনতার ৪২ বছরের ইতিহাসে একসঙ্গে এতো বিপুলসংখ্যক চিকিৎসককে সরকারীভাবে নিয়োগের ঘটনা ইতিহাসের মাইলফলক হিসেবেই বিবেচিত হবে।
প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার একযোগে ৬ হাজার ২২১ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।